Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ৩ অক্টোবর ভারতীয় ফুটবলের ইতিহাসে এক সোনালী অধ্যায় যুক্ত হতে চলেছে (Vinícius Júnior)। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্ব ফুটবলের শক্তিশালী দেশ ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম দশে থাকা কোনও দেশের সিনিয়র দল ভারতে ম্যাচ খেলতে নামছে। কার্লো আনচেলত্তির প্রশিক্ষণে এই দলে ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, ব্রুনো গুইমারেজ এবং মারকুইনসের মতো একাধিক প্রথম সারির তারকা রয়েছেন। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচে চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছেন বার্সেলোনা তারকা রাফিনহা, কিন্তু বাকি তারকাদের উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে এবারই প্রথমবার না এর আগেও ভারতের মাটিতে খেলে গিয়েছেন ভিনি।
কোথায় কবে খেলেছিলেন ভিনি? (Vinícius Júnior)
ব্রাজিলের এই বর্তমান দলের এন্ড্রিক, গুইমারেজ বা মারকুইনসদের ভারতের মাটিতে প্রথমবার খেলতে দেখা গেলেও, ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে বিষয়টি আলাদা। ঠিক ১০ বছর আগে, ২০১৬ সালে ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট খেলতে গোয়ায় এসেছিলেন এই ফরোয়ার্ড। তখন তিনি ফ্ল্যামেঙ্গোর ইউথ অ্যাকাডেমির উদীয়মান প্রতিভা। ২০১৭ সালের মে মাসে ৪৬ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে সই করার প্রায় এক বছর আগেই ভারতের মাটিকে নিজের ফুটবলের জাদু দেখিয়ে গিয়েছিলেন তিনি। ২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও তাঁর ভারতে আসার কথা ছিল, তবে রিয়াল মাদ্রিদ ছাড়পত্র না দেওয়ায় সেবার আসা হয়নি।
গোয়ার স্মৃতি (Vinícius Júnior)
দশ বছর আগের সেই টুর্নামেন্টে ব্রাজিলের জুনিয়র দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ভিনিসিয়াস। ৪টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করেছিলেন। গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও ৮২ মিনিটে দলের শেষ গোলটি এসেছিল তাঁর পা থেকেই।
ছন্দে ফেরার মঞ্চ যুবভারতী (Vinícius Júnior)
২০২৬ বিশ্বকাপে ৪টি গোল করলেও প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর ভিনির চেনা ফর্মে কিছুটা ভাটা পড়েছে। রিয়াল মাদ্রিদের চলতি মরশুমেও নিজের সেরা ছন্দের অপেক্ষায় রয়েছেন তিনি। তাই শনিবার ভারতের বিরুদ্ধে এই ম্যাচটি তাঁর কাছে শুধুই একটি ফিফা ফ্রেন্ডলি নয়, বরং গোয়ার স্মৃতি ফিরিয়ে এনে যুবভারতীর মাটিতেই চেনা ছন্দে ফেরার সেরা সুযোগ।
ঐতিহাসিক সন্ধ্যার প্রতীক্ষায় তিলোত্তমা (Vinícius Júnior)
যুবভারতী ক্রীড়াঙ্গন অতীতে অজস্র ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে (Vinícius Júnior)। ‘অধিনায়ক’ লিওনেল মেসির অভিষেক থেকে শুরু করে পেলে, দিয়েগো মারাদোনা, বেবেতো, দুঙ্গা কিংবা অলিভার কানের মতো বিশ্ব ফুটবলের নক্ষত্রদের খালি চোখে প্রত্যক্ষ করেছে এই মাঠ। এবার আরও একটি স্মরণীয় ও ঐতিহাসিক রাতের অপেক্ষায় প্রহর গুনছে শহর কলকাতা।



