Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডে নেমে এসেছে গভীর শোকের (Sudipta Chakraborty) ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুর পর থেকেই স্তব্ধ ইন্ডাস্ট্রি, শোকে বিহ্বল পরিবার, সহকর্মী ও অনুরাগীরা। রবিবার রাত যেন কারও চোখেই ঘুম আসেনি। এখনও অনেকেই বিশ্বাস করতে পারছেন না-এভাবে হঠাৎ করেই চিরবিদায় নেবেন তাঁদের প্রিয় মানুষটি।
নতুন দাবি সুদীপ্তার (Sudipta Chakraborty)
এই আবেগঘন পরিস্থিতির মধ্যেই সামনে এল (Sudipta Chakraborty) নতুন দাবি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে তুললেন গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাঁর স্পষ্ট বক্তব্য-শ্যুটিং চলাকালীন এমন অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ পুলিশি তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।

মানসিকভাবে বিপর্যস্ত সুদীপ্তা (Sudipta Chakraborty)
রাহুলের মৃত্যুসংবাদ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন সুদীপ্তা (Sudipta Chakraborty)। যাঁকে তিনি ছোট ভাইয়ের মতো দেখতেন, তাঁর এমন পরিণতি মেনে নিতে পারেননি। শোকের মধ্যেই ছুটে যান অভিনেতার বিজয়গড়ের বাড়িতে, পরিবারের পাশে দাঁড়াতে। সেখানে গিয়ে তিনি জানান, এই মুহূর্তে তাঁর বলার মতো ভাষা নেই। তাঁর কথায়, রাহুল শুধু একজন দক্ষ অভিনেতাই ছিলেন না, একজন অসাধারণ মানুষও ছিলেন। এই মৃত্যু ব্যক্তিগতভাবে তাঁকে গভীরভাবে আঘাত করেছে।

ফেসবুকে দীর্ঘ পোস্ট
এরপরই ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন সুদীপ্তা। সেখানে তিনি নিজেকে একজন শিল্পী এবং West Bengal Motion Picture Artists’ Forum-এর সদস্য হিসেবে পরিচয় দিয়ে লেখেন, সহকর্মী রাহুলের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। কীভাবে, কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল, তা স্পষ্টভাবে জানা দরকার বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: Priyanka Sarkar: রাহুলকে হারিয়ে কী লিখলেন চিরদিনের সঙ্গী প্রিয়াঙ্কা?
পোস্টে আরও জানান, ফোরামের কার্যনির্বাহী কমিটির একাধিক সদস্যের সঙ্গে তিনি ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। পাশাপাশি, এই বিষয়ে সংগঠন কী পদক্ষেপ নিচ্ছে, সেটাও জানতে চেয়েছেন প্রকাশ্যে।
রাহুলের মৃত্যুকে ঘিরে যখন শোকের আবহ, তখনই এই তদন্তের দাবি নতুন করে নাড়া দিল ইন্ডাস্ট্রিকে। এখন সকলেরই অপেক্ষা-সত্যিটা সামনে আসবে কবে।


