Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা (Mamata Banerjee) বেজে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্বও। এই আবহেই রাজনৈতিক মহলে জোর চর্চা, আগামী ৮ এপ্রিল মনোনয়ন পেশ করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেদিন কালীঘাট ব্রিজ থেকে মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেবেন তিনি।
উত্তরবঙ্গে চলছে প্রচার (Mamata Banerjee)
বর্তমানে উত্তরবঙ্গে জোর প্রচারে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সভা ও প্রচার কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর ৮ এপ্রিল সকালে কলকাতায় ফিরে সরাসরি মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নেবেন। এই কর্মসূচিকে ঘিরে তৃণমূল শিবিরে তৎপরতা তুঙ্গে।

উত্তপ্ত রাজনৈতিক আবহ (Mamata Banerjee)
ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি অন্যান্য দলও ঝাঁপিয়ে পড়েছে প্রচারে। প্রার্থীরা ইতিমধ্যেই নিজেদের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে দক্ষিণ-রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে প্রচার চালাচ্ছেন। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানানোর পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথাও তুলে ধরছেন সাধারণ মানুষের সামনে।

বৈঠকের পরিকল্পনা
অন্যদিকে, ভোটকে পাখির চোখ করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। শিখ, জৈন-সহ একাধিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। যদিও এই বৈঠকগুলিতে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন না, দলের শীর্ষ নেতারাই দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুন: Players in BJP: রাজনীতিতে জার্সিবদল, বিজেপির ‘প্লেয়ার’ কারা?
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি
এদিকে নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। স্ক্রুটিনি ৭ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। দ্বিতীয় দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল, স্ক্রুটিনি ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময়সীমা ১৩ এপ্রিল। সব মিলিয়ে নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা দ্রুত বাড়ছে।


