Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গুজরাটের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেলেও বিপাকে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
বিপাকে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)
আইপিএল-এর শুরুতেই পাজাব শিবিরে বড় ধাক্কা। গুজরাটের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ছোট পেলেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার আবার ১২ লক্ষ টাকা জরিমানা করা হলো তাঁর। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে স্লো ওভাররেটের খেসারত দিতে হলো দলের অধিনায়ককে। গুজরাটের বিরুদ্ধে ম্যাচ জিতে নিজেদের যাত্রা শুরু করেছে পাঞ্জাব (Shreyas Iyer)।
মিডিয়ার একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আইপিএল-এর কোড অফ কন্ডাক্টের ২.২ ধারায় দলের প্রথম ভুল হওয়ায় আইয়ারের ১২ লক্ষ টাকা জরিমানা হল।’ মঙ্গলবার পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৬২ রানে আটকে যায় গুজরাট। বৈশক বিজয়কুমার নেন ৩ উইকেট এবং যুজবেন্দ্র চাহাল নেন ২ উইকেট। পাঁচ বল বাকি থাকতেই জেতার জন্য নির্ধারিত রান তুলে নেয় পাঞ্জাব।

মঙ্গলবার ম্যাচের নায়ক পাঞ্জাবের কুপার কোন্নোলি। ৪৪ বলে ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। দিন চাহাল নিজের অভিজ্ঞতা এবং দক্ষতার আবারও পরিচয় দিলেন। দুই উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিলেন কেন তিনি ফরম্যাটের অন্যতম সফল বোলার। তাঁর পাশাপাশি বিজয়কুমারও ৩ উইকেট নিয়ে চাপে ফেলে দেন গুজরাটকে। ব্যাট করতে নেমে প্রসিদ্ধ কৃষ্ণর বলের সামনে কিছুটা খেয়ে হারিয়ে ফেলেন পাঞ্জাবের ব্যাটাররা। প্রসিদ্ধ কৃষ্ণ একই প্রতিরোধ গড়ে তোলেন গুজরাটের হয়ে। মাত্র ২৯ রানের বিনিময় তুলে নেন ৩ উইকেট। তবে দলকে জেতানোর জন্য ভিত শক্ত করেন কোন্নোল্লি এবং প্রভসিমরন সিং।

আরও পড়ুন: Medicine prices: ওষুধের দাম আকাশছোঁয়া! মধ্যবিত্তের পকেটের ওপর নয়া চাপ!
শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস যখন পরপর ব্যর্থ হয়ে ফিরছেন তখন পাঞ্জাবের আকাশে দুর্যোগের কালো মেঘ। সেই সময় মনে হতে থাকে ম্যাচ খোয়াতে বসেছে পাঞ্জাব। কিন্তু নিজের মাথা ঠান্ডা রেখে দলের বৈতরণী পার করিয়ে দেন কুপার। ম্যাচের নায়ক এবং ম্যাচ সেরা কুপার (Shreyas Iyer)।
ম্যাচ শেষে প্রথমেই তাঁকে চোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তিনি বলেন, ‘ আমি এখন অনেকটাই ভাল আছি। সব কিছু আগের মতোই রয়েছে। নেতিবাচক কিছু বলতে চাই না আমি। শুধু ইতিবাচক থাকতে চাই এবং আশা করছি সবটা ঠিকঠাক হয়ে যাবে।’ এর থেকে স্পষ্ট যে তাঁর চোট গুরুতর নয়। মানে আগামী ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।
শ্রেয়স জানান আইপিএল-এর মতো বড় মঞ্চে এই সময় শান্ত থাকাটা অত্যন্ত দরকার। বলা যায় নার্ভ ঠান্ডা রেখে ম্যাচে জয় ছিনিয়ে আনে কুপার। পাঞ্জাব অধিনায়ক এই দিন বলেন, ‘ও খুব ভালো খেলেছে, সেট হয়ে গিয়েছিল এবং একজন খেলোয়াড় হিসেবে ওর ম্যাচ সচেতনতা দারুণ। আগে অস্ট্রেলিয়ার হয়ে খেলতেও দেখেছি। ওর মানসিকতা অসাধারণ এবং আশা করি এই ফর্ম ও বজায় রাখবে (Shreyas Iyer)।


