Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ইনিংসের শেষের দিকের ওভারে, যখন সুন্দর আউট হওয়ার পর ক্রিজে আসেন তেওটিয়া। সেই সময়েই ঘটে এই বিপত্তি (Rahul Tewatia)।
ব্যাট বিতর্কে গুজরাট (Rahul Tewatia)
গুজরাট এবং পাঞ্জাবের ম্যাচ তখন উত্তেজনায় ভরপুর। লড়াই জমে উঠেছে দুই দলের মধ্যে কিন্তু এমন সময় তাল কাটল ম্যাচের। যে মুহূর্তে চন্ডীগড়ের উত্তেজনা তুঙ্গে সেই সময়েই হঠাৎ ছন্দপতন। বিতর্কে তখন গুজরাটের ব্যাটার রাহুল তেওটিয়া (Rahul Tewatia)।
রাহুল যখন ব্যাট করতে আসেন তখন আম্পায়ারের নজর ফাঁকি দিতে পারেননি। তাঁদের সন্দেহ হলে তাঁরা ব্যাট পরীক্ষা করেন এবং তাতেই ধরা পড়ে এমন এক সত্যি যা সবাইকে চমকে দিয়েছে। ক্রিকেটে নির্ধারিত কিছু নিয়ম আছে যার মেনে চলতে হয় দুই দলের প্লেয়ারদের। তেমনই একটি নিয়ম হলো ব্যাটের নির্দিষ্ট একটি মাপ আছে। আর রাহুলের ব্যাট সেই মাপ মঞ্চে না। নেমেই ধাক্কা খান গুজরাটের এই ব্যাটার। এই প্রেক্ষিতে হয়ত ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে যাবে সেই বিখ্যাত ‘মঙ্গুজ’ ব্যাটের কথা।
২০১০ সালের আইপিএল, ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ম্যাথু হেডেন। হাতে তাঁর এক অদ্ভুত আকৃতির ব্যাট। যার লম্বা হাতল। ব্যাটের প্লেটটির দৈর্ঘ্য ও প্রস্থ কম। দেখতে বেসবল ব্যাটের মতো অনেকটা। এই ব্যাটে খেললে বটম হ্যান্ড-এ অনেকটা জোর পাওয়া যায় বলে মনে করেন অনেকে। তাতে যে কোনও শট আরও জোরাল হয় এবং তাতে ব্যাটার বাড়তি সুবিধা পান। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় ম্যাথু হেডেনও যে কারণে ব্যবহার করেছিলেন মঙ্গুজ। তবে হেডেনের ব্যাট নিয়ে প্রবল আপত্তি ছিল মহেন্দ্র সিংহ ধোনির। এই ব্যাট নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে, অনেকেই এই ব্যাট নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তবে সেই ব্যাট বিতর্ক আবার ফিরে এলো ২০২৬ সালের আইপিএল-এ।

গুজরাটের তখন ব্যাটিং চলছে। ব্যাট করতে নেমেই বিতর্কে পড়েন রাহুল। খেলার শুরুতেই তাঁকে বাধ্য করা হয় ব্যাট পরিবর্তন করতে। সেই ছবিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচের আগেই তখন জায়গা করে নিয়েছে নতুন বিতর্ক। হঠাৎ ঘটা এই নাটকীয় মুহূর্ত নিয়ে এখন আলোচনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
ঘটনা ঘটে যখন গুজরাট ব্যাট করছে। ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর ব্যাট করতে নামেন রাহুল তেওটিয়া। তিনি যখন স্ট্রাইক নেবেন তার আগেই আম্পায়ার তাঁর ব্যাটের মাপ পরীক্ষা করেন। ‘ব্যাট গেজ’ পরীক্ষা এখন আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল-এও করা হয়। এই পরীক্ষার পরেই রাহুলকে তাঁর ব্যাট বদল করতে বলা হয় আর সেই মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় (Rahul Tewatia)।
আরও পড়ুন: Nasa Moon Mission: আর্টেমিস মিশনে নতুন যুগ, ৫০ বছর পর চাঁদের পথে মানুষ…
এই নিয়ম কেন চালু হয়েছে?
২০২৫ সালের এপ্রিল মাস থেকে আইপিএল-এ চালু হয়েছে ব্যাট পরীক্ষার নিয়ম। এই নিয়ে আলাদা করে কোনও ঘোষণা না করা হলেও এর প্রধান উদ্দেশ্য হল ব্যাট এবং বলের মধ্যে ভারসাম্য বজায় রাখা। ব্যাটসম্যানরা যাতে কোনও বাড়তি এবং অন্যায্য সুবিধা না পান সেই কারণেই এই পরীক্ষা। এই নিয়ম প্রথম চালু করে ২০১৮ সালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (Rahul Tewatia)।


