Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক ৬০০তম টেস্টের প্রথম দিনেই চালকের আসনে টিম ইন্ডিয়া। কিন্তু ভারতীয় শিবিরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না একের পর এক চোট-আঘাত (K L Rahul Injury) । জশপ্রীত বুমরাহ এবং সাই সুদর্শনের পর এবার দলের বড় চিন্তা বাড়িয়েছেন সহ-অধিনায়ক কেএল রাহুল। প্রথম দিনের শেষে ভারতীয় শিবির স্বস্তিতে থাকলেও, রাহুলের শারীরিক পরিস্থিতি ঘিরে এখনও গভীর উদ্বেগ বজায় রয়েছে।
শতরানে ঝলসে উঠলেন দেবদত্ত (K L Rahul Injury)
প্রথম দিনে গলের উইকেটে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ভারত। দিনের শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২৮৮ রান। দীর্ঘ দু’বছর পর তিন নম্বরে ব্যাট করতে নেমে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন দেবদত্ত পাড়িক্কল। ১৩৪ বলে শতরান পূর্ণ করে তিনি অপরাজিত রয়েছেন ১৩১ রানে (১২টি চার ও ১টি ছক্কা)। শ্রীলঙ্কার পেসারদের পাশাপাশি বাঁহাতি স্পিনার প্রভাত জয়সূর্যের বিরুদ্ধেও তাঁর সাবলীল ব্যাটিং নজর কেড়েছে। অন্যদিকে, দারুণ ছন্দে থাকা কেএল রাহুলের সঙ্গে তাঁর জুটি গড়ে ওঠে ১৫০ রানের। রাহুলও ১৬২ বলে ৭৭ রানে অপরাজিত থেকে অত্যন্ত আত্মবিশ্বাসী মেজাজে ব্যাট করছিলেন।
চা পানের বিরতির পর বিপত্তি (K L Rahul Injury)
সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু চা পানের বিরতির ঠিক পরেই ঘটে বিপত্তি। বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি কেএল রাহুল। হঠাৎই তাঁর পায়ে মারাত্মক পেশিতে টান (ক্র্যাম্প) ধরা পড়ে। অস্বস্তিতে পড়ে যান তিনি। দ্রুত মাঠে ছুটে আসেন দলের ফিজিও। মাঠে প্রাথমিক চিকিৎসার সমস্ত রকম চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত অবস্থা সামাল দেওয়া যায়নি। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সহ-অধিনায়ক রাহুল।
আরও পড়ুন: Mohun Bagan Durand: চিন্তায় মোহনবাগান ম্যানেজমেন্ট! কেন?
বুমরাহ-সাইয়ের পর রাহুলের চোট (K L Rahul Injury)
বুমরাহ ও সাই সুদর্শনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের আগেই হারিয়ে দল এমনিতেই ধুঁকছে। তার ওপর রাহুলের (K L Rahul Injury) এই চোট বড় ধাক্কা টিম ইন্ডিয়ার কাছে। তবে কোটি কোটি ভারতীয় ক্রিকেটপ্রেমী এবং দলের চিন্তা কিছুটা হলেও দূর করেছেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। দিনের খেলা শেষে রাহুলের শারীরিক পরিস্থিতি নিয়ে কোটক জানিয়েছেন, “রাহুল খুব ভালো ব্যাট করছিল। তবে সারা শরীরে ক্র্যাম্প হচ্ছিল। এখন ও ঠিক আছে।”
ব্যাটিং কোচের এই ইতিবাচক বার্তার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি দ্বিতীয় দিনে ফের ব্যাট করতে নামবেন রাহুল? এখন সেটাই দেখার।



