Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিধাননগর আদালত সাইবার প্রতারণা মামলায় শিল্পপতি পবন রুইয়ার ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে(Pawan Ruiya PC)। পুলিশ ১০ দিনের হেফাজত চেয়েছিল, কিন্তু আদালত ৭ দিনের হেফাজত মঞ্জুর করেছে।
পবন রুইয়াকে গ্রেফতার (Pawan Ruiya PC)
মঙ্গলবার ইকোপার্ক এলাকার একটি হোটেল থেকে পবন রুইয়াকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং। আজ বিধাননগর আদালতে তোলা হলে বিচারক অভিজিৎ পারিহিন এই নির্দেশ দেন।
৭ দিনের পুলিশ হেফাজত
সাইবার প্রতারণা মামলায় ধৃত শিল্পপতি পবন রুইয়াকে আজ বিধাননগর আদালতে তোলা হয়। ১০ দিন নিজেদের হেফাজত চেয়েছিল রাজ্য পুলিশ এর সাইবার ক্রাইম উইং। কিন্তু বিধান নগরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাত দিনের পুলিশ হেফাজত দিলেন।
অনলাইন প্রতারণার অভিযোগ
অভিযোগ ওঠে দেশ জুড়ে বিভিন্ন অনলাইন প্রতারণার টাকা ঢুকেছে পশ্চিমবঙ্গের শিল্পপতি পবন এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অভিযোগের তদন্তে নেমে প্রাথমিক ভাবে ৩১৫ কোটি টাকার হদিস পান সাইবার বিশেষজ্ঞেরা।
পবনদের বিরুদ্ধে এফআইআর দায়ের (Pawan Ruiya PC)
গত নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে পবনদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তাতে দাবি করা হয়, পবন এবং তাঁর পরিবারের অনেকের নামে বহু ভুয়ো সংস্থা (শেল কোম্পানি) রয়েছে। সেই সমস্ত সংস্থার অ্যাকাউন্টে সাইবার প্রতারণার টাকা জমা রাখা হয়েছে। তদন্তকারীরা পবনের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন সে সময়।
আরও পড়ুন: Punjab Rail Station: জানেন কি এই দেশেই এক রেলস্টেশনে মাত্র ২দিন চলে ট্রেন, গল্পটা আসলে কী?
প্রতারণার অঙ্ক অন্তত ৬০০ কোটি! (Pawan Ruiya PC)
পবন ছাড়াও এই মামলায় নাম জড়িয়েছে তাঁর পুত্র রাঘব এবং কন্যা পল্লবীর। পবনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সক্রিয় হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ বিভাগ। ২০২৪ সালে তদন্তে নামার পরে সাইবার সেলের কাছে ১৯০০-এর বেশি ভুক্তভোগী এনসিআরপি-র মাধ্যমে সাইবার প্রতারণার অভিযোগ জানিয়েছেন রুইয়া পরিবারের বিরুদ্ধে। মোট প্রতারণার অঙ্ক অন্তত ৬০০ কোটি বলে পুলিশের দাবি।



