Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুজো প্রায় দোরগোড়ায়। শহর কলকাতায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেনাকাটা ও উৎসবের প্রস্তুতি (Kolkata Metro)। তার মধ্যেই রবিবার, ১৩ সেপ্টেম্বর, ব্লু লাইনে আংশিক মেট্রো পরিষেবার কারণে যাত্রীদের কিছুটা বাড়তি সমস্যায় পড়তে হচ্ছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট অংশে বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল।
সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা (Kolkata Metro)
কলকাতা মেট্রোর তরফে আগে থেকেই জানানো হয়েছিল, রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ব্লু লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেই অনুযায়ী সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম অর্থাৎ নিউ গড়িয়া থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তবে সম্পূর্ণ ব্লু লাইন বন্ধ নয়। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত স্বাভাবিকভাবেই মেট্রো চলাচল করছে। ফলে উত্তর ও মধ্য কলকাতার বহু যাত্রীকে আপাতত পরিষেবা পেতে কোনও বড় পরিবর্তনের মুখে পড়তে হচ্ছে না।
গীতাঞ্জলি-কবি নজরুলের মাঝে (Kolkata Metro)
মেট্রো সূত্রে জানা গিয়েছে, গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যবর্তী অংশে রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। পুজোর মরশুম শুরুর আগে পরিকাঠামো এবং পরিষেবা খতিয়ে নেওয়ার লক্ষ্যেই এই কাজ করা হচ্ছে।
আরও পড়ুন: Jeetu Kamal: বিতর্কের মাঝেই ‘বিগ বস’-এ জীতু কমল!
সন্ধ্যার পর ফের স্বাভাবিক পরিষেবা
মেট্রো কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টার পর ব্লু লাইনে ফের পুরোপুরি স্বাভাবিক পরিষেবা চালু হওয়ার কথা। অর্থাৎ দিনের একটা বড় সময় আংশিক পরিষেবা চললেও রাতের দিকে যাত্রীদের স্বাভাবিক মেট্রো পরিষেবা পাওয়ার সম্ভাবনা রয়েছে।



