Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে নাইট শিবির (KKR vs SRH)।
নাইট শিবিরের ঘুরে দাঁড়ানোর লড়াই (KKR vs SRH)
কলকাতার নন্দন কাননে আজ নাইট বাহিনীর প্রথম ম্যাচ। বিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। যে দলে রয়েছেন অভিষেক শর্মা, ঈশান কিষাণদের মতো তারকা ব্যাটাররা। প্রথম ম্যাচে দুই দলই হেরে আজ জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে ঝাঁপাবে। দুই দলের প্রধান ভরসায় হলো তাঁদের ব্যাটিং লাইন-আপ। তবে কলকাতার বোলিং আজকের কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার (KKR vs SRH)।
হেড টু হেডে কলকাতা এগিয়ে থাকলেও পরিসংখ্যান বদলে যেতে সময় লাগে না। ম্যাচের অভিমুখ যেকোন সময়ে যে পাল্টে যেতে পারে সেটা খুব ভাল করেই জানেন রাহানে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাহানে। তবে হায়দরাবাদের প্রধান পেসার ব্রাইডন কার্স চোটের কারণে বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারবেন না। হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টরি জানিয়েছিলেন, ‘কার্সের হাতের চোট এখনও পুরোপুরি সারেনি। বৃহস্পতিবার শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে, তবে খেলার সম্ভাবনা প্রায় নেই।’

ইডেনের পিচে সাধারণত সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা। সেরকম হলে আজ বরুণ-নারিন জুটির কাছে সুযোগ রয়েছে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার। তবে প্রথম ম্যাচে দুজনের কেউই দাগ কাটতে পারেননি সুতরাং এই ম্যাচে তাঁরা ফর্মে ফিরবেন সেই আশায় রয়েছেন সমর্থকরা। এর পাশাপাশি নজর থাকবে গ্রিনের দিকেও। তিনি বল করতে পারেন কিনা এই ম্যাচে সেটার উপরও অনেক কিছু নির্ভর করছে। এই পিচ নিউ জিল্যান্ড তারকা ফিন অ্যালেনের কাছে চেনা সুতরাং কলকাতা চাইবে আজ তাঁর ব্যাট থেকে বড় ইনিংস দেখতে (KKR vs SRH)।
আরও পড়ুন: Election 2026: রূপার ‘ল্যাম্পপোস্ট’ বিতর্কে মুখ খুললেন লাভলী!
কেকেআর-এর প্রথম একাদশ
অজিঙ্ক রাহানে, ফিন অ্যালেন, ক্যামেরুন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, সুনীল নারিন, রমনদীপ সিং, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি
SRH-এর প্রথম একাদশ
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, অনিকেত বর্মা, নীতীশ কুমার রেড্ডি, সলিল অরোরা, হর্ষ দুবে, শিভং কুমার, জয়দেব উনাদকাট, ডেভিড পাইন


