Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হায়দরাবাদ শিবিরে যোগ দিয়েও আবার দেশে ফিরে গেছেন অজি তারকা বোলার প্যাট কামিন্স (Pat Cummins)।
দলের সঙ্গে কবে যোগ দেবেন কামিন্স? (Pat Cummins)
চলতি আইপিএল-এ সব কিছু ছাপিয়ে বারবার শিরোনামে উঠে এসেছে চোট আর সেই চোটের কারণে ভুগতে হচ্ছে কমবেশি সব দলকে। এখনও পর্যন্ত একটিও ম্যাচে নামতে পারেননি ধোনি। শুরু থেকেই নেই হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। এই অজি তারকা পেসারের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব সামলাচ্ছেন ঈশান কিষাণ। মাঝে SRH শিবিরে যোগ দিয়েও আবার দেশে ফিরে যাওয়ায় কামিন্সকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা (Pat Cummins)।
তবে এবার সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের জন্য সুখবর। প্যাট কামিন্স ফিরছেন আইপিএল-এ। পিঠের চোটের কারণে মাঠের বাইরে বেশ কিছুদিন থাকার পর এবার দলে ফিরছেন অজি তারকা। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ প্যাট কামিন্সের স্ক্যান করা হয়েছে আবার। আইপিএল-এ খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে তাঁকে। বল করতেও কোনও নিষেধাজ্ঞা নেই।’ আর এই খবর সামনে আসার পর থেকেই স্বস্তিতে হায়দরাবাদ শিবির। তাঁর প্রত্যাবর্তনে পেস বিভাগ যে আরও শক্তিশালী হবে সেটা বলার প্রয়োজন নেই।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘সিডনিতে আবার ওর পিঠের স্ক্যান করা হয়। যার ফলে আইপিএল-এ ফিরতে কোনও বাধা রইল না।’ ব্যাক স্ট্রেসের জন্য প্রায় একবছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হয় কামিন্সকে। কিন্তু বর্তমানে সেই সমস্যা আর নেই। একটি বিবৃতিতে জানানো হয়, ‘অস্ট্রেলিয়ান পেসার শুক্রবার ভারতে আসবে। বাকি আইপিএলে তাঁর সতীর্থ ট্রাভিস হেড এবং সানরাইজার্স দলের সঙ্গে যোগ দেবে। কামিন্সের স্ক্যান রিপোর্ট ভাল। যে পিঠের চোটের জন্য প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল, সেটা সেরে গিয়েছে (Pat Cummins)।’
আরও পড়ুন: Hingalganj: হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে আগুন, শর্ট সার্কিটেই প্রাণ গেল জওয়ানের
তবে দলের সঙ্গে যোগ দিলেও সঙ্গে সঙ্গে মাঠে নামবেন না এই অজি তারকা। ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিরবেন তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সপ্তাহান্তে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে সানরাইজার্স। বুধবার দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে খেলবে। কিন্তু কামিন্সকে নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে না। ২৫ এপ্রিল জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে ফিরবে।’
তিনি মাঠে ফিরলে দলের অধিনায়কত্বের ভূমিকা সামলাবেন এই অজি তারকা। এই মুহূর্তে ঈশান কিষাণরা দুই ম্যাচ জিতে চার নম্বরে রয়েছেন। আইপিএল-এর দ্বিতীয় পর্বে কামিন্সকে যাতে সম্পূর্ণ ভাবে পাওয়া যায় সেই কারণেই তাঁকে নিয়ে কোনও ঝুঁকির পথে হাঁটবে না তিন ম্যানেজমেন্ট (Pat Cummins)।


