Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: “টাকা না থাকলে এখানেও মারা যাব,” দুবাইয়ে কর্মরত বিহারের সহরসার ৩৭ বছর বয়সী মেকানিক্যাল ফিটার দিলীপ যাদবের কথায় ফুটে ওঠে কঠিন বাস্তব। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ হলেও, উপসাগরীয় দেশগুলোতে থাকা বহু ভারতীয় কাজ ছেড়ে দেশে ফিরছেন না(Gulf Job)।
প্রাণের থেকে বড় জীবিকা (Gulf Job)
ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কাতারসহ একাধিক দেশ আক্রান্ত হলেও, জীবিকার টানে সেখানেই থেকে যাচ্ছেন শ্রমিকরা। তাদের কাছে চাকরি হারানোর ভয়ই বড়, প্রাণহানির আশঙ্কার থেকেও।
দেশে চাকরির অনিশ্চয়তার সমস্যা (Gulf Job)
২০২৫ সালের হিসাব অনুযায়ী, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (GCC) দেশগুলোতে ৮.৫ মিলিয়নের বেশি ভারতীয় বাস করেন। এদের বেশিরভাগই ব্লু কলার্ড চাকরির কর্মী, শ্রমিক, ড্রাইভার, হোটেল কর্মচারী। দেশে ফিরলে কম বেতন, অনিশ্চিত চাকরি এই বাস্তবতাই তাদের আটকে রাখছে।
‘চাকরি নিয়েই বেশি চিন্তিত’
রিয়াদের খুচরো ব্যবসায়ী ফারাজ ওয়ামিক বলেন, “আমরা এখন জীবনের চেয়ে চাকরি নিয়েই বেশি চিন্তিত।” জেদ্দার এক ইঞ্জিনিয়ারও জানান, দেশে ফিরলে সন্তানের পড়াশোনা চালানো কঠিন হয়ে পড়বে।
বেতন বৈষম্য বড় কারণ (Gulf Job)
বেতন বৈষম্য বড় কারণ। ভারতে যেখানে ১০-১৫ হাজার টাকা আয়, সেখানে উপসাগরে তা ৪০-৫০ হাজার বা তার বেশি, সঙ্গে বাড়তি সুবিধা। ফলে পরিবার চালাতে এই আয় অপরিহার্য।ঝাড়খণ্ডের ২২ বছরের এক যুবক বলেন, “মা আর বোনের জন্য আমাকে যেতেই হবে। মৃত্যু যদি আসে, এখানে-ও আসতে পারে।”
আরও পড়ুন: Promotion Court: পদোন্নতি কি মৌলিক অধিকার, কী বলছে আদালত?
দেশেও ফিরছেন ভারতীয়রা (Gulf Job)
তবে সবাই থাকছেন না। মার্চের শুরুতে আংশিক বিমান চলাচল শুরু হলে ৫২ হাজারের বেশি ভারতীয় দেশে ফিরেছেন। অনেকে সাইরেন ও ড্রোন হামলার আতঙ্কের কথা জানিয়েছেন। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় উপসাগরের ভারতীয়রা এখন এক কঠিন দ্বিধায় নিরাপত্তা না জীবিকা।



