Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: টানা দু’দিনের চাঙ্গা ভাবের পর ফের ধাক্কা খেতে পারে ভারতীয় শেয়ার বাজার (Share Market)। আন্তর্জাতিক বাজার থেকে আসছে একের পর এক নেতিবাচক সঙ্কেত। আমেরিকা থেকে জাপান, হংকং—সর্বত্রই পতনের ছবি। তার প্রভাব পড়তে পারে Sensex ও Nifty-তে। বুধবার বাজার খোলার আগেই ১৩০ পয়েন্টের বেশি পড়েছে Gift Nifty। ফলে নতুন করে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে।
ঊর্ধ্বগতিতে ছেদ পড়ার আশঙ্কা (Share Market)
গত দু’দিন ভারতীয় শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও বুধবার ছবিটা বদলানোর আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারের দুর্বলতা ভারতীয় বাজারেও প্রভাব ফেলতে পারে। লেনদেন শুরুর আগেই ১৩০ পয়েন্টের বেশি পতন হয়েছে Gift Nifty-তে। ফলে বুধবার Sensex ও Nifty কোন দিকে যায়, সেদিকেই নজর বিনিয়োগকারীদের।
মঙ্গলবার Sensex-এ পতন, বাড়ল Nifty (Share Market)
মঙ্গলবার ভারতীয় বাজারে মিশ্র প্রবণতা দেখা গিয়েছিল। BSE Sensex ৪২৭ পয়েন্ট কমে ৮২,৫৩২ পয়েন্টে বন্ধ হয়। অন্যদিকে NSE Nifty ৯৬ পয়েন্ট বেড়ে ২৫,৩৮৭ পয়েন্টে দাঁড়ায়। দুই প্রধান সূচকের বিপরীতমুখী গতিবিধি বাজারের অনিশ্চয়তাই তুলে ধরেছে।
আমেরিকা থেকে এশিয়া, সর্বত্র লাল সঙ্কেত (Share Market)
মঙ্গলবার মার্কিন শেয়ার বাজারে বড়সড় পতন হয়েছে। Dow Jones ৯৫৪ পয়েন্ট বা ১.৮৫ শতাংশ কমেছে। S&P 500-ও ১.৪৩ শতাংশ নেমেছে। মার্কিন বাজারের এই দুর্বলতার প্রভাব পড়েছে এশিয়াতেও। বুধবার জাপানের Nikkei প্রায় ২০০ পয়েন্ট এবং হংকংয়ের Hang Seng প্রায় ২২০ পয়েন্ট নেমেছে। ইউরোপের DAX, CAC এবং FTSE 100 সূচকেও দুর্বলতার ইঙ্গিত মিলেছে।
যুদ্ধের আশঙ্কা ও তেলের দামে উদ্বেগ (Share Market)
বিশ্ববাজারের এই অস্থিরতার পিছনে অন্যতম কারণ ভূ-রাজনৈতিক উত্তেজনা। আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাতের আশঙ্কা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ কাটছে না (Share Market)। এর প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি অপরিশোধিত তেলের দামের ওঠানামাও বাজারের অনিশ্চয়তা বাড়াচ্ছে।
আরও পড়ুন: Stock Market: হঠাৎ বদলে গেল বাজারের ছবি, খুশি বিনিয়োগকারীরা!
সব মিলিয়ে বুধবার ভারতীয় শেয়ার বাজারে নতুন করে চাপ তৈরির আশঙ্কা রয়েছে। তবে বাজারের প্রকৃত গতিপ্রকৃতি নির্ভর করবে লেনদেন চলাকালীন বিনিয়োগকারীদের মনোভাব এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপর।



