Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নিজেদের দুনিয়ায় নিজেরাই মগ্ন Gen Z. নয়া এই প্রজন্ম কর্মজীবন নিয়ে আলাদাই দৃষ্টিভঙ্গি নিয়ে আসছে। তারা এখন আর একটিমাত্র চাকরিতে দীর্ঘদিন থেকে ধাপে ধাপে উন্নতির পথে হাঁটায় বিশ্বাসী নয়। বরং তাদের কাছে কেরিয়ার মানে একাধিক অপশন, একাধিক নয়া কাজ করেও দীর্ঘমেয়াদি সাফল্য গড়ে তোলা। এই প্রবণতাকেই বলা হচ্ছে ‘লিলি প্যাডিং’, যেখানে কর্মীরা ব্যাঙের মতো এক পদ থেকে আরেক পদে লাফিয়ে এগিয়ে যায়(Lily Padding)।
কৌশল কি কার্যকরী (Lily Padding)
তবে প্রশ্ন উঠছে এই কৌশল কি সত্যিই বুদ্ধিমানের? বিশেষজ্ঞদের মতে, এর উত্তর নির্ভর করে উদ্দেশ্য এবং ভারসাম্যের ওপর। যদি প্রতিটি পরিবর্তন সুপরিকল্পিত হয় এবং আগের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে হয়, তাহলে এটি কেরিয়ার গঠনে বড় ভূমিকা নিতে পারে।
লিলি প্যাডিংয়ের বড় সুবিধা
লিলি প্যাডিংয়ের বড় সুবিধা হল, এতে কর্মীরা বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ফলে তাদের দক্ষতার পরিধি বাড়ে এবং তারা দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে সহজে মানিয়ে নিতে পারেন। পাশাপাশি, বিভিন্ন ধরনের কাজের পরিবেশে কাজ করার সুযোগও মেলে, যা ব্যক্তিগত ও পেশাগত উন্নতিতে সহায়ক।
কিছু ঝুঁকিও রয়েছে
তবে এর কিছু ঝুঁকিও রয়েছে। ঘন ঘন চাকরি বদল করলে কোনও একটি ক্ষেত্রে গভীর দক্ষতা তৈরি করা কঠিন হয়ে পড়ে। অনেক নিয়োগকর্তার চোখে এটি অস্থিরতার ইঙ্গিতও হতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদি প্রভাব গড়ে তুলতে সমস্যা দেখা দেয়।
বারবার চাকরি বদল ক্ষতিকর নয় (Lily Padding)
বিশেষজ্ঞরা বলছেন, বারবার চাকরি বদল ক্ষতিকর নয়, যদি তা পরিকল্পিত হয় এবং প্রতিটি পদক্ষেপ আগের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত থাকে। এলোমেলো পরিবর্তন বরং ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
উচ্চাকাঙ্ক্ষার সংজ্ঞায় বদল (Lily Padding)
তাহলে কি Gen Z উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করছে? মোটেই নয়। তারা আসলে উচ্চাকাঙ্ক্ষার সংজ্ঞাই বদলে দিচ্ছে। তাদের কাছে সাফল্য মানে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন থাকা নয়, বরং একটি নমনীয়, স্থিতিশীল এবং ভবিষ্যৎ-সুরক্ষিত ক্যারিয়ার গড়ে তোলা।



