Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা দুই ম্যাচ ২০০ প্লাস রান তাড়া করে জিতেছে পাঞ্জাব কিন্তু পরেও শাস্তির মুখে পড়তে হলো দলের অধিনায়ককে (Shreyas Iyer)।
শাস্তির মুখে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)
টানা দুই ম্যাচ বড় রানের লক্ষ্য নিয়ে নেমে অবলীলায় জয়। যেন ২০০ প্লাস রান এমন কোনও ব্যাপার না কিন্তু এর পাশাপাশি দুই ম্যাচেই ছন্দপতন। যে সুরে গোটা ম্যাচ চলছিল সেই সুর কাটল ম্যাচ শেষে। পাঞ্জাব চেন্নাইয়েকে পর্যদুস্ত করার পরেও শাস্তির মুখে পড়তে হলো শ্রেয়স আইয়ারকে। এবার বড়সড় জরিমানা করা হলো তাঁকে। আগের ম্যাচেও শাস্তির মুখে পড়তে হয়েছিল এই তারকা ব্যাটার এবং পাঞ্জাব অধিনায়ককে। এবার তাঁর জন্য শাস্তি পেতে হলো গোটা দলকে (Shreyas Iyer)।
টানা দুই ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে পাঞ্জাব। প্রথম ম্যাচে গুজরাট এবং দ্বিতীয় ম্যাচে চেন্নাইকে হারিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করেছে সিরিয়াস আইয়ারের দল। কিন্তু গুজরাটের পর চেন্নাইয়ের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেতে হচ্ছে পাঞ্জাব অধিনায়ককে। শ্রেয়সকে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এর পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ার সহ বাকি প্লেয়ারদেরও ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা দিতে হবে।

আরও পড়ুন: Asit Mazumder Controversy: আঙুল যত নীচে নামবে… ভোটের আগেই বিস্ফোরক অসিত!
আইপিএল-এর নিয়ম অনুযায়ী ২.২২ ধারাতে চলতি টুর্নামেন্টে পাঞ্জাব একই অপরাধ দুইবার করল। সেই কারণে জরিমানার পরিমাণ বেড়ে হয়েছে ২৪ লক্ষ টাকা। আবারও যদি একই দোষে দোষী হয় পাঞ্জাব তবে জরিমানার পরিমাণ আরও বাড়বে। নিয়ম অনুসারে ৯০ মিনিটের মধ্যে ইনিংস শেষ করতে হবে আর সেটা একবার না করতে পারলে অধিনায়ককে জরিমানা করা হবে ১২ লক্ষ আর দ্বিতীয়বার এই ভুল করলে সেটা হবে ২৪ লক্ষ। সঙ্গে প্লেয়ারদেরও জরিমানা হবে (Shreyas Iyer)।


