Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বোর্ড এক বিবৃতিতে জানিয়েছিল হার্দিক পুরো ১০ ওভার বল করার অনুমতি পাননি (Hardik Pandya)। কিন্তু বৃহস্পতিবার বিজয় হজারের ম্যাচে হার্দিক বল করলেন পুরো ১০ ওভার।
বোর্ডের নির্দেশ অমান্য হার্দিকের? (Hardik Pandya)
কদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল যে হার্দিক পুরো দশ ওভার বল করার অনুমতি পাননি। কিন্তু বৃহস্পতিবার বিজয় হাজারে ম্যাচে চর্চায় উঠে এসেছেন এই তারকা অলরাউন্ডার। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর বোলিং। কারণ দিন তিনি পুরো ১০ ওভারই বল করলেন। এখন প্রশ্ন উঠছে তিনি কি বোর্ডের চিকিৎসকদের নির্দেশ মানলেন না? নাকি বোর্ডকে ভুল প্রমাণ করতেই এই ঝুঁকি নিলেন (Hardik Pandya)?
কয়েকদিন আগেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই দলে জায়গা পাননি হার্দিক পান্ডিয়া। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন হার্দিক আর সেই কারণেই বোর্ড চায়নি তাঁর উপর অতিরিক্ত চাপ বাড়াতে। তবে তার কারণ হিসেবে জানানো হয়েছিল বোর্ডের চিকিৎসদের তরফে তাঁকে পুরো ১০ ওভার বল করার ছাড়পত্র দেওয়া হয়নি। তাই তাঁর ধকল নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত।

কিন্তু এই দিন বিজয় হাজারে ট্রফির ম্যাচে দেখা গেল বিপরীত ছবি। চন্ডিগড়ের বিরুদ্ধে বডোদরার হয়ে সবার প্রথম বল করতে হাসেন হার্দিক। এমন কি বিপক্ষের প্রথম উইকেটও নেন তিনি। তাঁর বলে আউট হন অর্জুন আজাদ। দলের সফলতম বলার তিনি। ১০ ওভার বল করে ৩ উইকেট নেন ৬৬ রানের বিনিময়ে। বডোদরারর আর কেউ ১০ ওভার বল করেননি (Hardik Pandya)।
আরও পড়ুন: Pakistan: পন্থ-শ্রেয়সের বেতনও লজ্জায় ফেলবে পিএসএল-কে
এরপর প্রশ্ন উঠছে ১০ ওভার বল করার জন্য কি সুস্থ হয়ে উঠেছেন হার্দিক? সেই বিষয়ে বোর্ডের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি। সেই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন ঘুরছে সমর্থকদের মধ্যে। যে বোর্ডের নির্দেশ কি পৌঁছায়নি বডোদরা দলের কাছে। তবে হার্দিককে বল করার সময় তাঁকে বেশ স্বাভাবিক লাগছিল, কোনও অস্বস্তি দেখা যায়নি। তবে ম্যাচ জিতলেও নেট রান রেটে বিদর্ভের থেকে পিছিয়ে থাকায় ছিটকে গিয়েছে।
ব্যাট হাতেও ঝড় তুলেছেন এই তারকা অলরাউন্ডার। মাত্র ১৯ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন হার্দিক। শেষ পর্যন্ত ৩১ বলে ৭৫ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৯টি ছয় ও ২টি চার। স্ট্রাইক রেট ছিল ২৪০ (Hardik Pandya)।


