Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এই আবহে পশ্চিমবঙ্গের ক্যাডারভুক্ত ১৯৯৭ ব্যাচের আইপিএস অফিসার তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে বিশেষ দায়িত্ব দিল ভারতের নির্বাচন কমিশন(Supratim Sarkar)। তাঁকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য ‘পুলিশ পর্যবেক্ষক’ হিসেবে নিয়োগ করা হয়েছে।
তামিলনাড়ুর ‘পুলিশ পর্যবেক্ষক’ সুপ্রতিম সরকার (Supratim Sarkar)
সুপ্রতিম সরকার তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার অধীনে থাকা পাঁচটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব সামলাবেন। এই কেন্দ্রগুলি হলো তিরুনেলভেলি, আম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই, নাঙ্গুনেরি এবং রাধাপুরম।
জনপ্রতিনিধিত্ব আইনে নিয়োগ (Supratim Sarkar)
ভারতীয় সংবিধানের ৩২৪ নম্বর ধারা এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২০বি ধারা অনুযায়ী এই নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পর্যবেক্ষক থাকাকালীন তিনি সরাসরি কোনও নির্বাচনী আধিকারিককে প্রশংসাপত্র বা কোনো বদলি সংক্রান্ত নির্দেশ দিতে পারবেন না। কোনও আধিকারিকের কাজ প্রশংসনীয় মনে হলে বা কোনো বিচ্যুতি নজরে এলে, তা সরাসরি কমিশনকে জানাতে হবে।
আরও পড়ুন: Hormuz LPG: স্বস্তির খবর: হরমুজ পেরোল LPG বাহী সাতনম্বর ভারতীয় জাহাজ
নির্বাচন চলাকালীন ডেপুটেশনে (Supratim Sarkar)
নির্বাচন চলাকালীন তিনি কমিশনের সরাসরি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অধীনে থাকবেন এবং তাঁকে ডেপুটেশনে থাকা আধিকারিক হিসেবে গণ্য করা হবে। ইতিমধ্যেই তাঁকে অবজার্ভার পোর্টালে নিজের ছবি ও তথ্য আপলোড করে আইডি কার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।



