Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন! শনিবার মালদার মালতীপুরে সভা শেষ করে হেলিকপ্টারে ওঠার সময় আচমকাই একটি রহস্যময় ড্রোন উড়তে দেখা যায় মমতার হেলিকপ্টারের সামনে(Mamata Drone)।
নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন (Mamata Drone)
ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং নিরাপত্তা নিয়ে ওঠে বড়সড় প্রশ্ন। রীতিমতো ক্ষুব্ধ হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা অভিযোগ করে বলেন, এই ঘটনা পরিকল্পিত হতে পারে।
বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ (Mamata Drone)
তিনি সরাসরি ভারতীয় জনতা পার্টি-র বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন।ঘটনাস্থলেই তিনি পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং দোষীদের খুঁজে বের করার জন্য কড়া পদক্ষেপের কথা বলেন। ইতিমধ্যে ৩ জন কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিএম সিকিউরিটি এবং পুলিশ।



