Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বিধাননগর কর্পোরেশনের কাউন্সিলর তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পরেই অকাল দীপাবলি বাগুইহাটি এলাকা জুড়ে (Debraj Chakraborty)। বাজি ফাটিয়ে উৎসব বিজেপি কর্মী সমর্থকদের। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তিনি এই গ্রেফতারিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

দেবরাজ চক্রবর্তী বিরুদ্ধে একাধিক মামলা
৩১৮(৪) – প্রতারণা (Cheating)
৩১৬(২) – বিশ্বাসভঙ্গ (Criminal Breach of Trust)
৬১(২) – অপরাধমূলক ষড়যন্ত্র (Criminal Conspiracy)
১১১ – সংগঠিত অপরাধ (Organised Crime)
ফের থানা অভিযান (Debraj Chakraborty)
মেডিকেল করানোর পর দেবরাজ চক্রবর্তীকে বাগুইআটি থানায় নিয়ে আসা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বিধাননগর কর্পোরেশন এর প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী রাজারহাট গোপালপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর স্বামী (Debraj Chakraborty)।
একাধিক মামলায় দেবরাজ (Debraj Chakraborty)
তোলাবাজি, আয় বহির্ভূত সম্পত্তি, ভোট পরবর্তী হিংসা সহ একাধিক মামলায় দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া থেকে গ্রেফতার করেছে বেঙ্গল STF আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
ঘনিষ্ঠ তৃণমূল নেতা (Debraj Chakraborty)
অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, আয় বহির্ভূত সম্পত্তি, ভোট পরবর্তী হিংসা সহ একাধিক মামলায় অভিযোগ হয় বাগুইআটি থানায়। বাগুইআটি থানার পুলিশের পাশাপাশি বেঙ্গল STF তদন্তে নামে। খোঁজ পাওয়া যাচ্ছিলো না দেবরাজ চক্রবর্তীর। এরপর গতকাল পুরুলিয়া থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে বেঙ্গল STF ।

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
STF তুলে দেয় দেবরাজ কে
গতকাল রাতেই বাগুইআটি থানার পুলিশের হাতে দেবরাজ চক্রবর্তীকে তুলে দেয় বেঙ্গল STF আজ ধৃত দেবরাজ চক্রবর্তীকে বারাসাত কোর্টে তোলা হবে। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বাগুইআটি থানার পুলিশ।



