Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হায়দরাবাদের শিবিরে যোগ দিলেও আবার দেশে ফিরে গেলেন কামিন্স (Pat Cummins)।
তবে কি আইপিএল-এ আর নামবেন না কামিন্স? (Pat Cummins)
২০২৬ সালের আইপিএল-এ হায়দরাবাদের মাথাব্যথার অন্যতম কারণের নাম প্যাট কামিন্স। চোটের জন্য প্রথমে বোঝা যাচ্ছিল না তিনি কবে SRH-এর শিবিরে যোগ দেবেন। তবে তিনি দলের সঙ্গে যোগ দিলে আশা করা হয় হয়ত কোয়েটা ম্যাচ পর থেকে তাঁকে পাওয়া যাবে কিন্তু এখন সেটাও সংশয়ে। তাঁকে মাঠে দেখার জন্য অপেক্ষা আরও দীর্ঘ হলো এবং এর সঙ্গে দলের চিন্তা আরও বাড়ল। তিনি প্রথমের দিকের ম্যাচগুলি মিস করবেন সেটা জানা থাকলেও তাঁর হঠাৎ দেশে ফিরে যাওয়ায় অনিশ্চিয়তা আরও বাড়ল (Pat Cummins)।
তাঁর আচমকা বাড়ি চলে যাওয়া নিয়ে এই মুহূর্তে অনেক জল্পনা বাড়ছে এবং বারবার একটাই প্রশ্ন উঠছে যে আইপিএল-এর ফ্রাঞ্চাইজিগুলির সাথে কি বাইরের ক্রিকেট বোর্ডের স্পষ্টভাবে কোনও কথা হয়নি? নাকি তাঁরা সবটা জেনেই দল গঠন করেছেন। কারণ কামিন্সের দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা খুবই কম। তাঁর অনুপস্থিতিতে দলকে ভালভাবেই প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ঈশান কিষাণ। তবে কামিন্সের না থাকাটা দলের বোলিং বিভাগের জন্য অবশ্যই বড় ধাক্কা। কারণে খান যা পরিস্থিতি তাতে আরও অনেকগুলি ম্যাচ তিনি খেলতে পারবেন না আর ততদিনে দলের ভাগ্য নির্ধারণ প্রায় হয়ে যাবে? সেখানে সমর্থকদের যে প্রত্যাশা সেটা নিয়ে কি বারবার এমন ছেলেখেলা করা যায়?

এক রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী পিঠের চোটের পরীক্ষার কারণে তিনি অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন। এই মরশুম শুরুর আগে দলের সঙ্গে যোগ দিলেও প্রথম দুটি ম্যাচ তিনি খেলতে পারেননি। এখন আরও কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারবেন না। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী শেষ বারের মতো স্ক্যান করে তাঁর চোট পরীক্ষা করে দেখা হবে। সব ঠিক থাকলে এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যদি মনে করে কামিন্স খেলার জন্য পুরোপুরি সুস্থ তবেই তিনি দলের হয়ে মাঠে নামতে পারবেন (Pat Cummins)।

গত প্রায় এক বছর ধরে পিঠের সমস্যায় ভুগছেন কামিন্স। এর জেরে ২০২৫ সালের জুলাইয়ের পর থেকে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। অ্যাশেজ সিরিজ়ে একটি টেস্ট ম্যাচ খেলার পর এবংহ সিরিজ জিতে যাওয়ার পর আবার ছিটকে যান দল থেকে। এই কারণেই ২০২৬ সালের আইপিএল-এর আগে হওয়া টি-টোয়েন্টি বিশ্বপিকাপেও খেলতে পারেননি তিনি।
আরও পড়ুন: Mamata Drone: মমতার কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন
অন্যদিকে নাইট শিবিরে থাকা গ্রিনকে নিয়েও তৈরি হয়েছে এক বিচিত্র ধোঁয়াশা। প্রথম ম্যাচে হারের পর কেকেআর অধিনায়ক রাহানে বলেন যে গ্রিন কবে বল করতে পারবেন সেটা একমাত্র বলতে পারবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এর জবাবে আবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যাননি যে নাইট কতৃপক্ষ সবটাই জানে। নাইট কতৃপক্ষ জানে আরও বেশ কয়েকটি ম্যাচে গ্রিন বল করতে পারবেন না। তবে এর মাঝে সমর্থকদের বারবার হতাশার মুখ দেখতে হচ্ছে। এর জবাবে দল বা আইপিএল কতৃপক্ষ কী জানায় বা পদক্ষেপ নেয় এখন সেটা সময়ই বলবে (Pat Cummins)।


