Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডে আবারও উদ্বেগের ছায়া প্রখ্যাত পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়-এর আকস্মিক অসুস্থতা ঘিরে দুশ্চিন্তায় ইন্ডাস্ট্রি ও অনুরাগীরা (Agnidev Chatterjee)। শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় ধরা পড়েছে স্ট্রোক এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়।

কীভাবে শুরু হল সমস্যা? (Agnidev Chatterjee)
শনিবার বাড়িতেই ছিলেন পরিচালক। হঠাৎই শুরু হয় তীব্র মাথাব্যথা। প্রথমে পরিবার মনে করেছিল এটি হয়তো মাইগ্রেনের সমস্যা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে চোখে ঝাপসা দেখা, চলাফেরায় অসুবিধা এমন একাধিক উপসর্গ দেখা দেয়। ক্রমশ অবস্থার অবনতি হতে থাকায় পরিবারের সদস্যরা আর দেরি না করে পারিবারিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর পরামর্শেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অগ্নিদেবকে।
হাসপাতালে ভর্তি ও প্রাথমিক রিপোর্ট (Agnidev Chatterjee)
বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে জরুরি ভিত্তিতে এমআরআই করানো হলে জানা যায়, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। স্ত্রী সুদীপা জানান, “সম্ভবত শুক্রবারই স্ট্রোক হয়েছে, তবে শনিবার উপসর্গগুলি প্রকট হয়।” চিকিৎসকদের মতে, আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় না কাটলে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

শুটিং ফ্লোর থেকে হাসপাতালের বিছানায় (Agnidev Chatterjee)
উল্লেখযোগ্য বিষয়, কয়েকদিন আগেও সম্পূর্ণ সুস্থ ছিলেন পরিচালক। সম্প্রতি তিনি তাঁর নতুন ছবি ‘চোর’-এর শুটিং করছিলেন শহরেই। কাজের মধ্যেই হঠাৎ এই অসুস্থতা, যা আরও বেশি উদ্বেগ বাড়িয়েছে সহকর্মী ও অনুরাগীদের মধ্যে।
পরিবারের পাশে পরিবার (Agnidev Chatterjee)
এই কঠিন সময়ে তাঁর বড় ছেলে আকাশ সর্বক্ষণ বাবার পাশে রয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যরাও হাসপাতালে উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন। সুদীপা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন এই কঠিন লড়াইয়ে মানসিক শক্তিই এখন সবচেয়ে বড় ভরসা।

আরও পড়ুন: Leander Paes Joins BJP: ভোটের আগেই ফুল বদল, ঘাস ফুল ছেড়ে পদ্মে যোগ লিয়েন্ডারের!
টলিউডে প্রার্থনার ঢেউ
টলিউড ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই নেমে এসেছে উদ্বেগের ছায়া। সহকর্মী থেকে অনুরাগী সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। সাম্প্রতিক সময়ে একের পর এক দুঃসংবাদের মধ্যে এই ঘটনাও গভীরভাবে নাড়িয়ে দিয়েছে সবাইকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। রবিবার বেলা ১২টার পর তাঁর শারীরিক অবস্থার আপডেট জানা যেতে পারে বলে সূত্রের খবর।



