Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর-দক্ষিণ মেট্রো লাইনে সোমবার (Kolkata Metro Service) সকালে আচমকা বিপত্তি, যার জেরে ব্যাহত হল পরিষেবা। জানা গিয়েছে, মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। সকাল প্রায় ১১টা ৪০ মিনিট নাগাদ দমদমমুখী আপ লাইনে ঝাঁপ দেন তিনি। ঘটনায় তৎক্ষণাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।

মেট্রো কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত যাত্রীকে নিরাপদে তোলার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
সীমিত পরিষেবা চালু (Kolkata Metro Service)
পরিস্থিতি সামাল দিতে বিকল্পভাবে পরিষেবা চালানোর চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত দক্ষিণে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত এবং উত্তরে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে সীমিত পরিষেবা চালু রাখা হয়েছে। তবে সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Ahona Dutta: টলিপাড়ায় ফের দুঃসংবাদ, হাসপাতালে ভর্তি অহনার স্বামী
এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, পাশাপাশি পরিষেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।


