Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: ডিজে মামলায় আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। ‘একজন সাংসদ ও আইনপ্রণেতা হয়ে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যন্ত্রণাদায়ক। তাঁর মন্তব্যগুলি ইচ্ছাকৃত ও পরিকল্পিত আদালত অবমাননা নাও হতে পারে। সহজেই তিনি এই মন্তব্য এড়াতে পারতেন। আদালতের কাছে এই ধরনের মন্তব্য কখনওই গ্রহণযোগ্য নয় এবং যন্ত্রণাদায়ক। একজন সাংসদ, একজন জনপ্রতিনিধি এই ধরনের মন্তব্য করলে সমাজের কাছে কী বার্তা যায়? আপনি জানেন না আপনার মক্কেল আদালতকে নিয়ে রোজ কী ধরনের মন্তব্য করেছেন? আগেও করেছেন এখনও করছেন? এই ধরনের মন্তব্যের পর সাংসদের অনুগামীদের কাছে কী বার্তা যায়? কোনও আদেশে অসন্তুষ্ট হলে উচ্চতর ফোরামে যাওয়া উচিত।’ ডিজে মামলার শুনানিতে অভিষেক আইনজীবীদের উদ্দেশ্যে প্রশ্ন মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর।
অভিষেকের বিরুদ্ধে এফআইআর (Abhishek Banerjee)
‘ডিজে বাজানো’ মন্তব্যে মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। সেই মামলায় কলকাতা হাইকোর্ট অভিষেককে ৬ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল। মেয়াদ রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত ১৬ নভেম্বর মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
দশ দিন পর কেন আবেদন? (Abhishek Banerjee)
রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে যাওয়ার দশ দিন পর কেন (Abhishek Banerjee) তিনি আবেদন করলেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কেন তিনি মেয়াদ শেষ হবার আগে অথবা অবকাশকালীন বেঞ্চে আবেদন করেননি, তা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন বিচারপতি। শুক্রবার সেই ডিজে মামলার বিচার ব্যবস্থা কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তুলে আনেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন এই ধরনের মন্তব্য অত্যন্ত যন্ত্রণাদায়ক দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত। একজন সাংসদ ও জনপ্রতিনিধি হয়ে তিনি সহজেই এই ধরনের মন্তব্য এড়াতে পারতেন। আপনি জানেন না আপনার মক্কেল আদালতকে নিয়ে রোজ কী ধরনের মন্তব্য করেছেন? আগেও করেছেন, এখনও করছেন? একজন সাংসদের এই ধরনের মন্তব্যে সমাজের কাছে কী ধরনের বার্তা যায়? বা তাঁর অনুগামীদের কাছেই কী বার্তা যায়? এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজন। কোনও আদেশে অসন্তুষ্ট হলে উচ্চতর ফোরামে যাওয়া উচিত।’ তার উত্তরে অভিষেকের আইনজীবী জানান আদালতের বিরুদ্ধে কোনও মন্তব্যকে তিনি সমর্থন করেন না।
অভিষেকের অবমাননাকর মন্তব্যের জন্য তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধের বিরোধিতা করে রাজ্য। রাজ্য দাবী করে বিচার ব্যবস্থার বিরুদ্ধে অভিষেক অবমাননাকর মন্তব্য করছেন। তাছাড়া এই মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে।তখন বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, ‘বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্য কি কারও রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন করে দেওয়া যায়? এটাকে কি ইচ্ছাকৃত আদালত অবমাননা বলা যায়? অন্তর্ভুক্তি রক্ষাকবচের মেয়াদ না বাড়ানোর মতো পরিস্থিতি কি তৈরি হয়েছে? কোন পরিবর্তিত পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হবে না? দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে আদালত অবমাননার মামলার আইনি প্রক্রিয়া শুরু করা যেতে পারে। সেটা সম্পূর্ণ আলাদা বিষয়।’
সব পক্ষের বক্তব্য শোনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।


