Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইডেনে পাঞ্জাব বনাম কলকাতার ম্যাচ বৃষ্টির কারণে বাতিল করা হলেও গুয়াহাটিতে বৃষ্টি থামার পর ম্যাচ শুরুও হলো, রাজস্থানের মরু ঝড়ও উঠলো (IPL 2026)।
গুয়াহাটি পারলেও ইডেন কেন পারল না? (IPL 2026)
কলকাতা মানেই আবেগের শহর। সেখানে শিল্প হোক বিনোদন, ক্রিকেট হোক বা ফুটবল, সবকিছু নিয়েই উন্মাদনা থাকে আকাশ ছোঁয়া। ফুটবলের সময় ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকদের যেমন দেখা যায় দলের হয়ে গলা ফাটাতে তেমন আইপিএল-এও সমর্থকরা ইডেনে পৌঁছে যায় তাঁদের প্রিয় নাইটদের সমর্থনে। বৃষ্টির পূর্বাভাস থাকার পরেও সমর্থকদের সমর্থনে কোনও খামতি ছিল না, ৬ এপ্রিল কলকাতা বনাম পাঞ্জাবের ম্যাচে। কিন্তু সেই উন্মাদনাও ভেস্তে যায় বৃষ্টির সঙ্গে-সঙ্গে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। পরেরদিন গুয়াহাটিতে মুম্বই বনাম রাজস্থানের ম্যাচেও সেরকম পরিস্থিতি হলেও খেলা শুরু হয়। তবে দুই দল ১১ ওভার করে খেলার সুযোগ পায় (IPL 2026)।
এরপর থেকেই সমর্থকদের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হতে থাকে সেটা হলো কলকাতায় কি ওভার কমিয়ে খেলা শেষ করা সম্ভব ছিল না? গুয়াহাটিতে যখন বৃষ্টির পর বেশ অনেকক্ষণ আউটফিল্ড ভেজা ছিল কিন্তু সেসব সমস্যা মিটিয়ে খেলা শুরু হলো আর বৃষ্টির পর সেই মাঠেই উঠলো রাজস্থানের মরু ঝড় আর সেই ঝড়েই বধ হল মুম্বই। এখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে ইডেনের পিচ এবং মাঠের জল শুকানোর ব্যবস্থা নিয়ে। অনেকেই এই অবস্থায় ভাবছেন যে ভেস্তে যাওয়া ম্যাচের টিকিটের দাম তাঁরা ফেরত পাবেন কিনা। তবে তার থেকেও বেশি ক্ষোভ মানুষের সেদিনের ম্যাচ না হওয়া নিয়ে। প্রসঙ্গত যেখানে মাঠের বেশিরভাগ অংশ এবং পিচ বৃষ্টির সময় ঢেকে দেওয়া হয়েছিল তারপরেও আউট-ফিল্ড শুকিয়ে কেন খেলা শুরু করা গেল না সেই নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থকদের একাংশ।
অন্যদিকে বৈভভের বৈভবে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। একদিকে বৈভব ঝড় আর অন্যদিকে যশস্বী যেন আরও ভয়ঙ্কর এবং ক্ষুদার্থ। তাঁর ৭৭ রানের বড় ইনিংসে ভর করে ১১ ওভার শেষে রাজস্থান স্কোরবোর্ডে যোগ করে ১৫০ রান। আর মুম্বই রাজস্থানের পেস আক্রমণের কাছে হার স্বীকার করে। একদিকে রাজস্থানের জয়ের হ্যাটট্রিক পূর্ণ হলো আর অন্যদিকে মুম্বইয়ের তাবড়-তাবড় বোলারদের হিমশিম খেতে হলো রাজস্থানের এই বিধ্বংসী ওপেনিং জুটিকে সামলাতে (IPL 2026)।
অন্যদিকে সমালোচনার মুখে নাইট শিবির। এমনকি রাহানের একাধিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করছে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন রাহানে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সেটা এক জটিল ধাঁধা। এমনকি রাহানের এমন সিদ্ধান্তে হতবাক ক্রিকেটের প্রাক্তন তারকা কুম্বলে এবং অশ্বিনও। এই আবহাওয়ার সুযোগ কাজে লাগান পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুতেই আউট সুইং-এ পরাস্ত হন গ্রিন এবং অ্যালেন।
আরও পড়ুন: Kashmir: ১৬ বছরের গোপন জঙ্গি নেটওয়ার্ক ভেঙে পড়ল
এই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন দলের মালিক শাহরুখ খান। নাইটদের পরপর দুই উইকেট হারিয়ে করুণ দশা আর সেই হতাশার ছাপ কিং খানের চোখের মুখেও ছিল স্পষ্ট। দলের মালিকের সামনে এইদিনও ব্যর্থ হলেন নাইট শিবিরের সবথেকে দামি ক্রিকেটার গ্রিন। এমনকি তিনি পরের ম্যাচে বল করতে পারবেন কিনা সেটাও স্পষ্ট নয়। নাইটদের এমন অবস্থা আর অন্যদিকে পাঞ্জাব বনাম কেকেআর-এর ম্যাচ ভেস্তে যাওয়া, এই দুই মিলিয়ে হতাশ কলকাতার সমর্থকরা। প্রসঙ্গত ২০২৫ সালের আইপিএল-এ পাঞ্জাব বনাম কলকাতার ম্যাচ ইডেনে ভেস্তে গিয়েছিল। এই মুহূর্তে নাইট সমর্থকরা তাকিয়ে রয়েছেন কবে নাইট শিবির আবার জয়ে ফিরবে (IPL 2026)।


