Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের ক্রীড়াজগতে আরও এক গর্বের মুহূর্ত এনে দিলেন শিহান তারক নাথ সরদার (Shihan Tarak Nath Sardar)। জিএসকেএআই-এর চিফ টেকনিক্যাল ডিরেক্টর এবং জাপান স্বীকৃত ব্ল্যাক বেল্ট ৬ষ্ঠ ড্যান এই বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক বর্তমানে ফিলিপিনের ম্যানিলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের ‘ক্যারাটে ওয়ান ইউথ লিগ ২০২৬’-এ ভারতের প্রতিনিধিত্ব করছেন। ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন (WKF)-এর অফিসিয়াল জাজ হিসেবে তাঁর উপস্থিতি দেশের ক্যারাটে মহলকে গৌরবান্বিত করেছে।
কাঁধে একাধিক দায়িত্ব (Shihan Tarak Nath Sardar)
দীর্ঘদিন ধরে ক্যারাটে জগতে অসামান্য অবদান রেখে চলেছেন শিহান সরদার। তিনি শুধু একজন প্রশিক্ষক নন, আন্তর্জাতিক স্তরে একাধিক গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করছেন। তিনি কিও-র রেফারি কমিশনের সদস্য, ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের বিচারক, এশিয়ান ক্যারাটে ফেডারেশনের রেফারি এবং ক্যাব-র আরসি সেক্রেটারি হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন।

আরও পড়ুন: Falta Re Eletion: ফলতার নির্বাচনে প্রচার করবেন মুখ্যমন্ত্রী
বিশ্বের অন্যতম বড় ক্যারাটে প্রতিযোগিতায় শিহান তারক নাথ সর্দারের মত একজন ভারতীয় আধিকারিকের উপস্থিতি নিঃসন্দেহে দেশের জন্য গর্বের। তাঁর এই সাফল্য আগামী প্রজন্মের কারাতেকাদের কাছে বড় অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছে ক্রীড়ামহল।



