Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের প্রচারে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার (Modi Meeting Haldia) সভামঞ্চ থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবহাওয়ার প্রতিকূলতার কারণে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে সভা শুরু হলেও, বক্তব্যে রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে।
বিজেপির গ্যারান্টি (Modi Meeting Haldia)
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জোর (Modi Meeting Haldia) দিয়ে বলেন, “মা-বোনেদের জীবন এবং মানসম্মানের উপর কিছু আর হতে পারে না। আর এই গ্যারান্টি বিজেপিই দেয়।” নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতির সমালোচনাও করেন। একইসঙ্গে তিনি রাজ্যে ‘ডবল ইঞ্জিন সরকার’-এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, “প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী এক সঙ্গে কাজ করলেই বাংলার লাভ, তাই রাজ্যে চাই ডবল ইঞ্জিন সরকার।” তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়নের গতি আরও বাড়বে।

অধিকার দেবার লড়াই? (Modi Meeting Haldia)
অধিকার ও ন্যায়ের প্রশ্নেও বিজেপির অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, “যার যা অধিকার, সেটাই দেবে বিজেপি। এটাই মোদির গ্যারান্টি।” তিনি আরও আশ্বাস দেন, বিজেপি সরকার সংবিধান মেনেই কাজ করবে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবে। যুব সমাজের প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে মোদি বলেন, “বিজেপিশাসিত রাজ্যে রোজগার মেলা হয়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হবে।” তাঁর অভিযোগ, বর্তমান সরকার যুবকদের সঙ্গে প্রতারণা করেছে।

মোদি বলেন, “দেশ এগোচ্ছে, কিন্তু মমতার নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। হলদিয়ার কারখানায় তালা ঝুলছে।”
আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury: অল্পের জন্য রক্ষা, অধীরের কনভয়ে হামলার ছক?
পথ দেখাবে ভবানীপুর
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী দাবি করেন, “বাংলায় পরিবর্তনের ঝড় বইছে। তৃণমূলের বিদায় নিশ্চিত।” পাশাপাশি তিনি বলেন, “দেশ এগোচ্ছে, কিন্তু নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে।” নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে।” সব মিলিয়ে হলদিয়ার সভা থেকে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুললেন প্রধানমন্ত্রী।


