Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ কলকাতার আবাসন (Dev) থেকে টলিপাড়ার স্টুডিও-সবখানেই এখন একটাই আলোচনা: দীর্ঘদিনের টানাপোড়েন কি শেষের পথে? ফেডারেশন ও পরিচালকদের সংগঠনের দ্বন্দ্ব, যা আদালত পর্যন্ত গড়িয়েছিল, তা আচমকাই মিটে যাওয়ায় ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে নতুন আশার আলো। আর এই বদলের কেন্দ্রে উঠে এসেছে অভিনেতা-সাংসদ দেব-এর উদ্যোগ।
‘ব্যান’ হওয়া শিল্পীদের নিয়ে কথা (Dev)
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর (Dev) পর থেকেই শিল্পীদের নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছিল। সেই প্রেক্ষিতেই টেকনিশিয়ান স্টুডিওতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে ফেডারেশন, প্রযোজক, চ্যানেল কর্তৃপক্ষ ও শিল্পী সংগঠনগুলি। সেখানে ‘ব্যান’ হয়ে থাকা শিল্পী ও পরিচালকদের ভবিষ্যৎ নিয়েও বিস্তর আলোচনা হয়।
দ্রুত স্বস্তি
বৈঠক শেষে দেব জানান, “যাঁরা এতদিন কাজ থেকে দূরে ছিলেন, তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ৭২ ঘণ্টার মধ্যেই ইতিবাচক সিদ্ধান্ত আসবে।” তাঁর কথায়, ইন্ডাস্ট্রি আলাদা আলাদা ভাগে বিভক্ত নয়-“আমরা সবাই এক পরিবার, এক ছাদের তলায়।” এই বার্তার পরই নাটকীয় মোড়। Directors’ Association of Eastern India তাদের দায়ের করা মামলা তুলে নেয় Competition Commission of India-র কাছ থেকে। এত দ্রুত এই সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে স্টুডিও পাড়ায়।
এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন Prosenjit Chatterjee-ও। জানা যাচ্ছে, তিনি ব্যক্তিগতভাবে আলোচনায় এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করতে সাহায্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, “সিনেমা টিকে থাকে ঐক্য আর পারস্পরিক সম্মানের উপর।” তাঁর এই বার্তা অনেকের কাছেই নতুন শুরুর ইঙ্গিত।
আরও পড়ুন: Dev: রাহুলের মৃত্যু অনেকগুলো দিক খুলে দিয়েছে: শুটিং নিরাপত্তা নিয়ে অকপট দেব
দীর্ঘদিন ধরে চলা ‘ব্যান’ সংস্কৃতি কি তবে সত্যিই শেষের পথে? নাকি এটি সাময়িক সমঝোতা? যদিও নিশ্চিত উত্তর এখনও অজানা, তবুও এই মুহূর্তে টলিপাড়ায় শান্তি ও ঐক্যের হাওয়া বইতে শুরু করেছে।


