Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা ভোটের আগে বাংলায় রাজনৈতিক (Amit Shah) তাপমাত্রা যখন ক্রমশ চড়ছে, তখনই বিজেপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। নারী সুরক্ষাকে সামনে রেখে প্রতিশ্রুতির ঝাঁপি খুললেও, উচ্চারণের ভুলেই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভুল উচ্চারণ (Amit Shah)
শুক্রবার ‘সংকল্পপত্র’ প্রকাশ করতে এসে তিনি রাজ্যে (Amit Shah) মহিলাদের নিরাপত্তা জোরদারের একাধিক পরিকল্পনার কথা জানান। তার মধ্যে ছিল দুটি মহিলা রিজার্ভ ব্যাটেলিয়ন গঠনের ঘোষণা-একটি মাতঙ্গিনী হাজরা-র নামে এবং অন্যটি রাণী রাসমণি-র নামে। কিন্তু এই ঘোষণার সময়ই ঘটে যায় গণ্ডগোল। রানি রাসমণির নাম উচ্চারণ করতে গিয়ে তিনি বলে বসেন ‘রানি রাসমতী’। আর তাতেই শুরু হয় তুমুল সমালোচনা।

বিরোধীদের আক্রমণ আরও জোরালো (Amit Shah)
এই প্রথম নয়, এর আগেও বাংলার ঐতিহাসিক ব্যক্তিত্বদের নাম নিয়ে এমন বিভ্রাট হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবার ‘রাসমণি’কে ‘রসমণি’ বলে ফেলেছিলেন। ফলে বারবার এই ধরনের ভুল উচ্চারণকে কেন্দ্র করে বিরোধীদের আক্রমণ আরও জোরালো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, যাঁদের নামে প্রকল্প ঘোষণা করা হচ্ছে, তাঁদের নামই যদি ঠিকভাবে বলা না যায়, তবে সেই উদ্যোগ কতটা আন্তরিক-তা নিয়েই প্রশ্ন উঠছে। অনেকেই কটাক্ষ করে বলছেন, “বাংলার মনীষীদের না জেনে বাংলার উন্নয়ন সম্ভব নয়।”

আরও পড়ুন: Dev: দেবের হস্তক্ষেপে মামলায় ইতি, স্বস্তির হাওয়া ইন্ডাস্ট্রিতে!
তবে এদিন অমিত শাহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরব হন। তাঁর দাবি, সন্ধ্যার পর মহিলাদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা দূর করাই তাঁদের লক্ষ্য। প্রতিটি এলাকায় আলাদা সহায়তা কেন্দ্র ও থানার ব্যবস্থা করার কথাও জানান তিনি। সব মিলিয়ে, প্রতিশ্রুতির পাশাপাশি উচ্চারণ বিভ্রাটই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ভোটের আগে এই বিতর্ক বিজেপির জন্য কতটা প্রভাব ফেলবে, তা অবশ্য সময়ই বলবে।


