Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডিজিটাল দুনিয়ার তীব্র ট্রোলিংয়ের (Pujarini Pradhan) মাঝেই নিজের জায়গা খুঁজে নেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর পূজারিণী প্রধান। সমালোচনা, কটাক্ষ-সবকিছুকে সামনে রেখেই এবার সরাসরি দর্শকদের সামনে এলেন তিনি, প্রায় ৯ মিনিটের একটি ইউটিউব ভিডিওতে।
শেখার ইচ্ছা (Pujarini Pradhan)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে তৈরি (Pujarini Pradhan) হয়েছিল বিতর্ক। ভাষা, উচ্চারণ, জ্ঞানের গভীরতা-সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছিলেন কিছু সমালোচক। সেই চ্যালেঞ্জ এড়িয়ে না গিয়ে বরং সোজাসুজি মুখোমুখি হওয়ার পথই বেছে নিলেন তিনি। ছোট রিলের বদলে দীর্ঘ ভিডিওতে নিজের ভাবনা তুলে ধরে জানালেন, তিনি পালাচ্ছেন না-বরং শিখতে চাইছেন।
সহজ স্বীকারোক্তি (Pujarini Pradhan)
ভিডিওতে তিনি অকপটে স্বীকার করেন, “আমি নিখুঁত নই। আমার ভাষা, আমার উপস্থাপনা-সবকিছুতেই খামতি আছে।” একই সঙ্গে তাঁর যুক্তি, দিনে মাত্র কয়েক মিনিট ইংরেজিতে কথা বলে সাবলীল হয়ে ওঠা সম্ভব নয়। নিজের বাংলাও যে নিখুঁত নয়, সেটাও তিনি স্বীকার করেছেন নির্দ্বিধায়। “আমার ভাষায় ডায়ালেক্ট মিশে থাকে, তাই অনেক সময় অস্বস্তি হয়”-এই স্বীকারোক্তিই যেন তাঁকে আরও বাস্তব করে তুলেছে।
আরও পড়ুন: Amit Shah: শাহের মুখে নারী সুরক্ষার বুলি, রাসমণি হল ‘রাসমতী’!
তবে এখানেই থেমে থাকেননি তিনি। বরং জানিয়েছেন, নিয়মিত ইউটিউবে আসবেন, আরও সময় নিয়ে কথা বলবেন-বই, সিনেমা, সমাজ ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে। তাঁর কথায়, “ধীরে বললে ভাবনাগুলো স্পষ্ট হয়, শব্দভাণ্ডারও বাড়ে।” অর্থাৎ, এই নতুন প্ল্যাটফর্ম তাঁর কাছে শেখারই আরেকটি ধাপ। সমালোচকদের উদ্দেশে সরাসরি আক্রমণ না করলেও, তাঁর অবস্থান পরিষ্কার-তিনি নিজেকে উন্নত করতে চান, কিন্তু নিজের স্বতন্ত্রতা হারিয়ে নয়। এই সরলতা ও আত্মসমালোচনার সাহসই হয়তো তাঁকে অন্যদের থেকে আলাদা করে।


