Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কয়েক দিন আগেই হর্ষিত রানা শহরে এসেছিলেন কেকেআর-কে সমর্থন করতে। এবার তাঁকে নিয়ে এল বড় আপডেট (Harshit Rana)।
কবে মাঠে ফিরবেন হর্ষিত (Harshit Rana)
আইপিএল শুরুর আগেই নাইট শিবিরের জন্য বড় ধাক্কা ছিল হর্ষিত রানার চোট। দলের ভরসাযোগ্য এই তরুণ পেসার চোটের কারণে ছিটকে যান আইপিএল থেকেই। তবে অস্ত্রোপচারের পর এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। BCCI-র সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব শুরু করেছেন তিনি (Harshit Rana)।
ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পান হর্ষিত। আর সেই চোটের কারণে তিনি ছিটকে যান বিশ্বকাপ এবং পরে আইপিএল থেকে। সেই মাসেই তাঁর অস্ত্রোপ্রচার করা হয়।

রিপোর্ট অনুযায়ী তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে যোগ দিয়েছেন। এক সূত্র এই বিষয়ে জানিয়েছে, ‘হর্ষিত তিন দিন আগে এখানে এসেছে। ও ভালো আছে এবং প্রত্যাশার থেকেও দ্রুত সেরে উঠছে। তবে একটু ওজন বেড়েছে, তাই ফিটনেসে আরও কাজ করতে হবে।’ হর্ষিত নিজেও ইনস্টাগ্রামে ইতিবাচক বার্তা দিয়েছেন। একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অস্ত্রোপচার ঠিকঠাক হয়েছে, এখন পুরো মনোযোগ সুস্থ হয়ে আবার নিজের প্রিয় খেলায় ফেরার দিকে।’
আরও পড়ুন: MP Murder: ‘তুমি আমার যোগ্য নও’, স্বামীকে খোঁটা: প্রেমিকের সঙ্গে ছক কষে খুন মহিলার
২০২২ সালে কলকাতার হয়ে আইপিএল-এ অভিষেক হয় রানার। এখনও পর্যন্ত তিনি ৩৪টি ম্যাচে নিয়েছেন ৪০টি উইকেট। ২০২৫ মরশুমে ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। আইপিএল-এ পারফর্ম করেই তাঁর জন্য জাতীয় দলের দরজা খুলে যায়। ওয়ানডে ক্রিকেটে ১৪ ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন, আর ব্যাট হাতে করেছেন ১২৪ রান। অস্ট্রেলিয়ায় ২০২৪-২৫ বর্ডার-গাভাসকর ট্রফিতে টেস্ট অভিষেক হয় রানার। সেখানে ২টি ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন। এখন দেখার চোট সারিয়ে কবে ২২ গজে ফেরেন তিনি (Harshit Rana)।


