Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সেরি জিতে নিয়েছে ভারতীয় শিবির। শেষ দুই ম্যাচের জন্য বদল আনা হতে পারে ভারতের প্রথম একাদশে (Team India)।
হতে পারে ভারতীয় একাদশে বহু বদল (Team India)
ওয়ানডে সিরিজ হারের পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজ ছিল ভারতের কাছে মান বাঁচানোর। কিন্তু তিন ম্যাচেই দাপটের সাথে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে সূর্যকুমার যাদবরা। দুই ম্যাচেই রান পেয়েছেন সূর্য। যা আসন্ন বিশ্বকাপের আগে স্বস্তিতে রাখবে ভারতীয় দলকে। তবে এখনও যেহেতু হাতে দুই ম্যাচ বাকি রয়েছে তাই এই দুই ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চাইবেন দলের হেড কোচ। আর তাই একাধিক বদল আনা হতে পারে ভারতের প্রথম একাদশে। তবে ভারতকে একদিকে যেমন স্বস্তি দিয়েছে সূর্যকুমারের রান তেমনই চিন্তা বাড়াচ্ছে স্যামসনের ব্যাটিং (Team India)।
সঞ্জুর প্রথম তিন ম্যাচে রান যথাক্রমে ১০, ৬ ও ০, ভারতের নিয়মিত ওপেনার হিসেবে এই ব্যর্থতা যথেষ্ট চিন্তার কারণ গম্ভীরের জন্য। ওপেনারের পাশাপাশি তিনি উইকেটকিপারও। ফলে তাঁর এই ব্যর্থতা চাপ বাড়াচ্ছে ভারতীয় দলের। সঞ্জুর ফর্ম নিয়ে চিন্তিত নন বোলিং কোচ মর্নি মর্কেল। তিনি বলেছেন, ‘একটা ভাল ইনিংসই সঞ্জুকে চেনা ফর্মে ফিরিয়ে দেবে। আমরা সকলে জানি ফর্ম সাময়িক। আমরা এখন বিশ্বকাপের প্রস্ততি পর্বে রয়েছি। আসল সময়ে সেরা ফর্মে থাকাটাই গুরুত্বপূর্ণ। সঞ্জু অনুশীলনে যথেষ্ট পরিশ্রম করছে। নেটে বল মারছেও ভাল। আমার তো মনে হয় যে কোনও ম্যাচেই বড় রান করবে।’

আবার নিউ জিল্যান্ড শিবিরের চিন্তার কারণ ভারতের আরেক ওপেনার অভিষেক শর্মা। তাঁর দাপটের কাছে খেই হারাচ্ছে নিউ জিল্যান্ড শিবিরের বোলাররা। এই উদ্বেগের সঙ্গেই বাকি দুই ম্যাচ খেলতে নামবে নিউ জিল্যান্ড।
আরও পড়ুন: Mamata Banerjee: সিঙ্গুরের মাটি থেকে ঘাটালকে মুক্তি, রয়েছে একগুচ্ছ কর্মসূচিও
সূত্রের খবর অনুযায়ী চতুর্থ ম্যাচেও ওপেনিং করবেন অভিষেক ও সঞ্জু। তিন নম্বরে ঈশান কিষান। চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে থাকতে পারেন শ্রেয়স আইয়ার। ভারত সিরিজ জিতে যাওয়ায় এই ম্যাচে সম্ভবত বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক পাণ্ডিয়াকে। ছয় নম্বরে নামবেন শিবম দুবে। সাত নম্বরে নামবেন হয়ত রিঙ্কু সি।
ব্যাটিং অর্ডারের আট থেকে এগারো নম্বর পর্যন্ত থাকবেন চার বিশেষজ্ঞ বোলার। দলে ফিরতে পারেন বরুণ চক্রবর্তী। তিনি খেলতে পারেন কুলদীপ যাদবের জায়গায়। আগের ম্যাচে ভাল পারফর্ম করা রবি বিষ্ণোই সম্ভবত বুধবারের প্রথম একাদশেও থাকবেন। দুই জোরে বোলার হতে পারেন অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা। এই ম্যাচে হর্ষিত রানাকে সম্ভবত বিশ্রাম দেওয়া হতে পারে (Team India)।


