Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বেড়ে হতে পারে ১২টি। এমনটাই খবর আইসিসি সূত্রে (ICC)।
এবার লড়াই হবে ১২টি দলের? (ICC)
টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে সমর্থকদের মধ্যে এখন আলাদা করে উন্মাদনা কাজ করে। তবে এবার আইসিসি চিন্তাভাবনা করছে টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়াতে। এই মুহূর্তে অংশ নেয় ৯টি দেশ। সেটা এখন বাড়িয়ে ১২টি করার চিন্তাভাবনা চলছে বলেই জানা যাচ্ছে। এর পাশাপাশি আইসিসি কর্তারা ২০২৮ সালের অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের পদ্ধতিও অল্প কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করে ফেলতে পরেই বলে জানা যাচ্ছে (ICC)।
আইসিসি চাইছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের মতো টেস্ট ক্রিকেটেরও যাতে প্রসার হয়। সেই কারণেই এবার ১২টি দল নিয়ে এই মেগা টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ভাবা হচ্ছে। যদি এই বিষয়টি চূড়ান্ত হয় তবে প্রতিটি পূর্ণ সদস্য দলই অংশ নিতে পারবে এই মেগা টুর্নামেন্টে। এই মুহূর্তে আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাইরে রয়েছে। তবে এই বিষয়ে বৈঠকের দিন এখনও চূড়ান্ত করা হয়নি (ICC)।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি কর্তাদের মত ক্রিকেটের মান উন্নত করতে হলে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে। আর সেই কারণেই যাতে আরও বেশি দল টেস্ট খেলার সুযোগ পে এবং নিজেদের ক্রিকেটের প্রসার ঘটাতে পারে সেই জন্যই এই উদ্যোগ। আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে না থাকায় বছরে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। তাই তাদেরও এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করতে চায় আইসিসি। আসন্ন ত্রৈমাসিক বৈঠকে চূড়ান্ত হতে পারে ২০২৮ অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের পদ্ধতিও।
আরও পড়ুন: Matheesha Pathirana: কলকাতার হয়ে কি আর নামতে পারবেন পাথিরানা?
যদি এটাও হয় তবে পুরুষ এবং মহিলা বিভাগে ছ’টি করে দল খেলার সুযোগ পাবে। সুতরাং এখানে আইসিসি-র পূর্ণ সদস্য সব দেশ অংশ নিতে পারবে না। আয়োজক হিসেবে আমেরিকার খেলা নিশ্চিত হলেও বাকি কোন কোন দল অংশ নেবে সেটা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ওসেনিয়ার চ্যাম্পিয়ন দলগুলিকে সুযোগ দেওয়ার কথা ভাবছে আইসিসি (ICC)।


