Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অলিম্পিকের আগে লক্ষ্য কমনওয়েলথ গেমস। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতে হবে কিনা জানা যাবে খুব তাড়াতাড়ি (Commonwealth Games)।
কমনওয়েলথ গেমসের আয়োজক কি ভারত? (Commonwealth Games)
২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতে অনুষ্ঠিত হবে কিনা সেটা জানা যাবে খুব শীঘ্রই। আয়োজক হিসেবে ভারত এই দায়িত্ব পাবে কিনা সেটা জানা যাবে বুধবার। এক মাসেরও বেশি সময় আগে এই আয়োজনের এই ব্যাপারটি কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে ২০৩০ সালে ভারতের জন্য কমনওয়েলথ গেমস আয়োজনের দরজা খুলবে কিনা তা শীঘ্রই জানা যাবে। বুধবারই জানা যাবে ভারত আয়োজক হতে পারে কিনা (Commonwealth Games)।
গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলিতে ভারতের বিড অনুমোদন পেতে চলেছে। আহমেদাবাদ বিগত বেশ কিছু বছর ধরে বলা যায় তৎপরতার সাথে নিজেদের ক্রীড়া পরিকাঠামো উন্নত করেছে আর তার ফলেই ২০১০ সালে দিল্লিতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হওয়ার পর এবার দেশের দ্বিতীয় আয়োজক শহর হতে চলেছে আহমেদাবাদ।

বিডের মূল্যায়নের সময় বিবেচ্য বিষয়ের মধ্যে থাকবে শহরের প্রযুক্তিগত সক্ষমতা, অ্যাথলিটদের অভিজ্ঞতা, পরিকাঠামো, স্থানীয় শাসনব্যবস্থার মতো দিকগুলি। ২০৩০ সালের বিডে ভারত নাইজেরিয়ার আবুজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিল। কমনওয়েলথ স্পোর্ট জানিয়েছে ২০৩০ সালে আয়োজনের জন্য বুধবার ভোটাভুটি হবে এবং এরপরই ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে। ভারতীয় প্রতিনিধি দল হিসেবে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের যুগ্ম সচিব আইওএ সভাপতি পি.টি. উষা এবং গুজরাটের ক্রীড়ামন্ত্রী হর্ষ সাংভি।
আরও পড়ুন: Students Crowd: বিহারের প্ল্যাটফর্মে স্টাডির ভিড়, ফ্রি নেট পেলে ওরা পড়ে…
প্রসঙ্গত ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমস আয়োজনে ব্যয় হয়েছিল প্রায় ৭০,০০০ কোটি টাকা। তবে যদি ২০৩০ সালে এই গুরুদায়িত্ব ভারত পায় তবে ভারতের ক্রীড়া জগতের এক নতুন দিগন্তের সূচনা হবে বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি কমনওয়েলথ গেমসের আয়োজক হওয়া ভারতের ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের উচ্চাকাঙ্ক্ষার জন্য বড় পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে (Commonwealth Games)।


