Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থান দলের সাপোর্ট স্টাফ ডাগআউটে বসে মোবাইল ব্যবহার করায় তৈরি হয়েছে বিতর্ক (Rajasthan Royals)।
বৈভবের রাজস্থান এবার বিতর্কে (Rajasthan Royals)
বেঙ্গালুরুর বিরুদ্ধে দুরন্ত জয়ের পর চর্চায় বৈভব সূর্যবংশী। যেভাবে তিনি ব্যাট করেছেন তাতে তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন তারকারাও। যার মধ্যে রয়েছেন বিদেশি তারকার নামও। কিন্তু ম্যাচ জেতার পরেই বিতর্কে জড়াল রাজস্থান রয়্যালস। শুক্রবার আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এক সাপোর্ট স্টাফকে দেখা গিয়েছে তিনি ডাগআউটে বসে মোবাইল ঘটছে। তাঁর পাশে রয়েছেন বৈভব আর তাঁর চোখও রয়েছে মোবাইলের দিকে। আর এরপরেই উঠেছে নিয়মভঙ্গের অভিযোগ (Rajasthan Royals)।
আইপিএল-এর নিয়ম অনুযায়ী খেলা যতক্ষণ চলছে সেই সময় ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরা ডাগআউট বা সাজঘরে মোবাইল ব্যবহার করতে পারেবন না। একমাত্র নিজের কাছে মোবাইল রাখতে পারেন দলের ম্যানেজার। কিন্তু তিনিও নির্দিষ্ট কারণ ছাড়া সেটি ব্যবহার করতে পারবেন না। ম্যাচ গড়াপেটা রুখতে এই নিয়মের কড়াকড়ি। আর এবার সেই অভিযোগে বিদ্ধ রাজস্থান রয়্যালস।

শুক্রবার ম্যাচ চলাকালীন দেখা যায় রাজস্থানের এক সাপোর্ট স্টাফ ডাগআউটের ঠিক পাশে দাঁড়িয়ে মোবাইলে কিছু দেখছেন আর তাঁর পাশে রয়েছেন সেদিনের ম্যাচের নায়ক বৈভব। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে আইপিএল-এর নজরদারি নিয়ে। নাহলে কীভাবে এটা সম্ভব হয় সেই নিয়েও অনেকেই নেট মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: Mamdani Mayor: মেয়র পদে ১০০ দিন পার: প্রতিশ্রুতি পালনে কতদূর এগোলেন জোহরান মামদানি?
তবে এই বিতর্কের পর রাজস্থান দল বা কতৃপক্ষের তরফে কোনও কিছু জানানো হয়নি। যদি নিয়মভঙ্গ হয়ে থাকে তবে শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের। এই মুহূর্তে আইপিএল-এ চার ম্যাচ খেলেছে রাজস্থান এবং চারটি ম্যাচই জিতেছে তারা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়ান পরাগের দল (Rajasthan Royals)।


