Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড তারকা রণবীর সিং (Ranveer Singh) এই মুহূর্তে তাঁর নতুন ছবি ধুরন্ধর ২-এর দুর্দান্ত সাফল্যে শিরোনামে। ছবিটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এবং ইতিমধ্যেই বিশ্বজুড়ে বিপুল আয় করেছে। তবে এই সাফল্যের মাঝেই নতুন করে আলোচনায় এলেন অভিনেতা, তাঁর নাগপুর সফরকে কেন্দ্র করে।
মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ (Ranveer Singh)
সম্প্রতি নাগপুরে গিয়ে আরএসএস (Ranveer Singh) প্রধান মোহন ভাগবত-এর সঙ্গে সাক্ষাৎ করেন রণবীর। বিমানবন্দরে পৌঁছনোর পর সোজা সংগঠনের সদর দফতরে যান তিনি। সেখানে প্রায় দেড় ঘণ্টা সময় কাটান দু’জনে। সূত্রের খবর, তাঁদের আলোচনায় উঠে আসে ‘ধুরন্ধর ২’ ছবির বিষয়বস্তু এবং আরএসএস-এর বিভিন্ন সামাজিক কাজ।
রাজনৈতিক মহলে জল্পনা (Ranveer Singh)
এরপর অভিনেতা যান ড. হেডগেওয়ার স্মৃতি মন্দিরে, যেখানে আরএসএস-এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধানদের প্রতি শ্রদ্ধা জানান। এই সফর ঘিরে ইতিমধ্যেই বিনোদন ও রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। আদিত্য ধর পরিচালিত এই ছবি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে। তবে ছবিটি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। অনেকেই এটিকে ‘প্রোপাগান্ডা’ বলে সমালোচনা করেছেন।

আরও পড়ুন: Bohurupi: ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-তে নতুন চমক, যীশু-সোহিনীর জুটিতেই বাজিমাত!
এই বিতর্কের মধ্যেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রকাশ্যে রণবীর ও ছবির সমর্থনে কথা বলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, যাঁরা এখন সমালোচনা করছেন, তাঁদের অনেকেই অতীতে একই ধরনের কাজ করেছেন। সব মিলিয়ে, ‘ধুরন্ধর ২’-এর সাফল্য যেমন আলোচনায়, তেমনই রণবীরের এই সাক্ষাৎও নতুন করে বিতর্ক ও কৌতূহল তৈরি করেছে।



