Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: ‘অভিমান একটি মিষ্টি অনুভূতি!’ (Abhhiman 2026) ১৯ জুন বড় পর্দায় মুক্তি পাচ্ছে অভিমান। এক ভালবাসা, সম্পর্ক, বেঁধে রাখার গল্প অভিমান। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শ্রী-র চরিত্রে এই ছবিতে দেখা যাবে। যিনি আকাশ চ্যাটার্জির সবথেকে বড় অনুরাগী।
কে এই আকাশ চ্যাটার্জি? (Abhhiman 2026)
আকাশ চ্যাটার্জী একজন বড় বাংলার (Abhhiman 2026) রকস্টার। যাঁর গানে মুগ্ধ অসংখ্য মানুষ। এক ঝলক এবং অটোগ্রাফ পাওয়ার জন্য ভিড় জমাতেন অসংখ্য মানুষ। তবে তারপর তিনি আড়ালে চলে যান। একটা সময় পর নিজের ছেলেকেও চিনতে পারেন না তিনি। আকাশ চ্যাটার্জীর ছেলের নাম আদর। ছেলে যখন ছোট তখন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন আকাশ চ্যাটার্জী। পর্দায় আদরের চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। সময় পেরিয়ে যায়।
এগোতে থাকে ‘অভিমানের’ গল্প
এরই মাঝে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ওরফে পর্দার শ্রিয়ের সঙ্গে দেখা হয় আদরের। যেই আলাপ সময়ের সঙ্গে হয়ে ওঠে গভীর।
একই সঙ্গে ট্রেলার দেখা যাচ্ছে তিনি আকাশ চ্যাটার্জীর খেয়ালও রাখছেন। এবং বলছেন ‘আমি আছি, থাকব!’ কোথাও গিয়ে একটা সময় পর তাঁর ছায়া হয়ে থাকে shree। চেষ্টায় থাকে আকাশ চ্যাটার্জির স্মৃতি ফেরানোর। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে! নায়িকার আকাশ চ্যাটার্জী এবং আদরের সঙ্গে ঠিক কী সম্পর্ক? কোন সম্পর্কের বাঁধনে জড়িয়ে পড়লেন নায়িকা?
আরও পড়ুন: Cough Syrup Seizure: মহদীপুর সীমান্তে কোটি টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, জড়ালো তৃণমূল নেতার নাম
১৩ জুন প্রকাশ্যে এল ‘অভিমান’ ছবির ছবির ট্রেলার। এই ছবির পরিচালনার দায়িতে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রযোজনা সংস্থা Why So Serious Films- এর প্রযোজনায় আসছে অভিমান।
প্রযোজনার দায়িত্বে সৌরভ দাস এবং যিশু সেনগুপ্ত। পর্দায় আরও এক নতুন জুটির সাক্ষী থাকতে চলেছে দর্শক।
ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়বে কাঞ্চন মল্লিক, অরিজিতা মুখার্জি, অনন্যা ব্যানার্জি, প্রমুখ। চলতি মাসের ১৯ জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘অভিমান’।


