Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় সঙ্গীতের ইতিহাসে (Asha Bhosle Died) যাঁদের নাম চিরস্থায়ী অক্ষরে লেখা থাকবে, তাঁদের মধ্যে অন্যতম আশা ভোঁসলে। প্রায় আট দশকের দীর্ঘ পথচলায় তিনি শুধু গান গেয়ে যাননি, বরং তৈরি করেছেন এক স্বতন্ত্র সুরের জগৎ-যেখানে শাস্ত্রীয় সংগীতের গভীরতা যেমন রয়েছে, তেমনই আধুনিকতার ছোঁয়াও স্পষ্ট।
জন্ম (Asha Bhosle Died)
১৯৩৩ সালে এক সঙ্গীতময় পরিবারে (Asha Bhosle Died) জন্ম তাঁর। বাবা দীননাথ মঙ্গেশকর-এর কাছ থেকেই সংগীতের হাতেখড়ি। অল্প বয়সেই বাবাকে হারানোর পর বড় বোন লতা মঙ্গেশকর-এর সঙ্গে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন। সেই সময় থেকেই শুরু তাঁর লড়াই-নিজের আলাদা পরিচয় তৈরি করার লড়াই।
প্রথম গান (Asha Bhosle Died)
১৯৪৮ সালে প্রথম হিন্দি গানে কণ্ঠ (Asha Bhosle Died) দেওয়ার পর ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করেন আশা। ও পি নায়ার, শচীন দেব বর্মন কিংবা খৈয়াম-সবাই তাঁর কণ্ঠে খুঁজে পেয়েছেন নতুন মাত্রা। পরে এ আর রহমান-এর মতো আধুনিক সুরকারদের সঙ্গেও সমান সাবলীল ছিলেন তিনি।

তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রাহুল দেব বর্মন-এর সঙ্গে সম্পর্ক। তাঁদের জুটি ভারতীয় সংগীতে এক নতুন ধারা তৈরি করে। ক্যাবারে থেকে গজল-সব ধরনের গানেই তিনি সমান দক্ষতা দেখিয়েছেন।
ব্যক্তিগত জীবন সহজ ছিল না (Asha Bhosle Died)। অল্প বয়সে বিয়ে, সংসারের টানাপোড়েন, প্রিয়জন হারানোর যন্ত্রণা-সবই এসেছে জীবনে। তবু গানকেই আঁকড়ে ধরে এগিয়ে গিয়েছেন তিনি। বারবার প্রমাণ করেছেন, প্রতিকূলতাই তাঁকে আরও শক্ত করেছে। বাংলা গানেও তাঁর অবদান অনস্বীকার্য। অসংখ্য জনপ্রিয় বাংলা গান আজও বাঙালির আবেগের অংশ। তাঁর কণ্ঠে ভর করে বহু গান পেয়েছে অমরত্ব। পুরস্কার ও সম্মানও কম নয়-দাদাসাহেব ফালকে থেকে পদ্মবিভূষণ, সবই তাঁর ঝুলিতে। তবু সবচেয়ে বড় অর্জন, মানুষের ভালোবাসা।

আরও পড়ুন: Asha Bhosle Death: বিদায় সুরসম্রাজ্ঞী, প্রয়াত আশা ভোঁসলে
আশা ভোঁসলের কণ্ঠ শুধু সুর নয়, এক ইতিহাস-যা সময়ের সীমানা পেরিয়ে আজও সমান উজ্জ্বল।


