Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্রিকেট আর বলিউড-এই দুই (Brett Lee) জগতের সম্পর্ক নতুন কিছু নয়। তবে একজন আন্তর্জাতিক ক্রিকেটার নিজে গান গাইছেন, তাও আবার এক কিংবদন্তি শিল্পীর সঙ্গে ডুয়েট-এমন ঘটনা সত্যিই বিরল। সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন সুর সম্রাজ্ঞী আশা ভোঁশলে। ২০০৬ সালে তিনি অস্ট্রেলিয়ার প্রখ্যাত ক্রিকেটার ব্রেট লি-কে দিয়ে গাইয়েছিলেন তাঁর অ্যালবামের জনপ্রিয় গান “You’re the One for Me”।
কোলাবোরেশনের স্মৃতি (Brett Lee)
আশা ভোঁসলের প্রয়াণের পর সেই স্মৃতিই (Brett Lee) ফের মনে করলেন ব্রেট লি। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, জীবনের অন্যতম বড় অভিজ্ঞতা ছিল আশাজির সঙ্গে কাজ করা। ২০০৬ সালের সেই কোলাবোরেশনের কথা উল্লেখ করে তিনি জানান, আশার সঙ্গে গান লেখা ও রেকর্ড করা তাঁর কাছে আজও বিশেষ স্মৃতি হয়ে রয়েছে।
আশাতে মুগ্ধ
লি শুধু আশার গানের প্রতিভার কথাই বলেননি, তুলে ধরেছেন তাঁর ব্যক্তিত্বের দিকটাও। তাঁর কথায়, আশার অসাধারণ কণ্ঠস্বরের থেকেও বেশি মুগ্ধ করেছে তাঁর নম্রতা ও উষ্ণ ব্যবহার। এত বড় মাপের শিল্পী হয়েও তিনি যেভাবে সকলের সঙ্গে সহজভাবে মিশতেন, তা সত্যিই বিরল বলে মনে করেন লি।
আরও পড়ুন: Love Shock: হাসলে যে মিষ্টি করে… প্রেমিকার হাসির দাম মেটাতে নাজেহাল যুবক
এই গান তৈরির পেছনের গল্পও বেশ চমকপ্রদ। ব্রেট লি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিমানে বসেই মাত্র ৩০ মিনিটে গানটির সুর ও লিরিক্স তৈরি করেছিলেন তিনি। পরে রেকর্ডিংয়ের সময় আশা ভোঁসলে নিজে তাঁর ভুলগুলো শুধরে দেন এবং পুরো প্রক্রিয়ায় পাশে থাকেন।
শেষে আশার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লি বলেন, এমন একজন মহান শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তাঁর জীবনের বড় সৌভাগ্য। এই স্মৃতি তিনি চিরদিন আগলে রাখবেন।


