Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানের বুকে কাঁপুনি ধরিয়ে দিলেন প্রফুল। রাজস্থানের অপরাজিত স্ট্যাটাস আর থাকল না (Praful Hinge)।
অভিষেকেই বাজিমাত প্রফুলের (Praful Hinge)
তিনি গানের জগতে ‘নাগরিক কবিয়াল’। সেই সময়ে রেডিও আর টেপরেকর্ডারের যুগ। তখন গিটার হাতে এক উদ্ধত যুবকের আবির্ভাব হল গানের মঞ্চে। যাঁর উচ্চারণ স্পষ্ট, লেখনী সে আরও ধারালো। গভীর এবং স্পষ্ট উচ্চারণে তখন বিদীর্ণ হচ্ছে বাংলার গানের বাতাস। মার্চ এপ্রিল মাস নাগাদ দোকানে বিক্রি হচ্ছে এক গানের ক্যাসেট। তার উপরে নীল জামা পরা একজন মানুষ, হাতে গিটার। আবছায়ার মধ্যে রয়েছেন তিনি। তাঁকে যে কেমন দেখতে সেটাও ঠিক বোঝা যাচ্ছে না (Praful Hinge)।
সেই অচেনা মুখের গিটার হাতের মানুষটা তখন কলেজ সোশ্যালে একজন মানুষ আসছেন ঘন্টার পর ঘন্টা মাতিয়ে দিয়ে চলে যাচ্ছেন। তাঁর অনুষ্ঠান শুনতে ভিড় জমাচ্ছে একদল নতুন মুখ। সেই সময়ে এই মাঝ বয়সী গায়ক চ্যালেঞ্জ জানালেন বাঙালির গান শোনার চিরাচরিত অভ্যেসকে। তিনি আর কেউ নন সুমন চট্টোপাধ্যায়, পরবর্তীতে কবীর সুমন। নাগরিক বাঙালির নিজের ভাষাকে গানের শরীর দিয়েছিলেন সুমন। সেই যে প্রথম ক্যাসেট থেকে তাঁর যাত্রা শুরু। আবির্ভাবেই এইভাবে সাড়া ফেলেছেন এমন অনেক মানুষই। তেমনই এখন প্রথম অভিষেকেই সাড়া ফেলে দিয়েছেন হায়দরাবাদের বলার প্রফুল। কার্যত রাজস্থানের ব্যাটিংকে একা হাতে পরাস্ত করলেন এই ২৪ বছরের তরুণ বোলার।

আইপিএল-এর প্রতিটা মরসুমেই জন্ম হয় কোনও না কোনও তারকার। এই আইপিএল-ও পিছিয়ে থাকল না এই দিক থেকে। কেকেআর-এর বিরুদ্ধে মুকুল চৌধুরিকে সবার এখনও মনে আছে। কার্যত হেরে যাওয়া ম্যাচ নিজের দক্ষতায় লখনৌ সুপার জায়ান্টসকে জিতিয়ে দিয়েছেন তিনি। এখন এই মুহূর্তে চর্চায় হায়দরাবাদের বোলার প্রফুল হিঙ্গে। তিনি একা হাতেই পরাস্ত করলেন রাজস্থানের বিধ্বংসী ব্যাটিং লাইন-আপকে। বিদর্ভের এই ২৪ বছরের বোলার প্রথম ওভারেই নিলেন তিন উইকেট। স্পেল শেষ করলেন ৪ উইকেট নিয়ে। যার কারণে রাজস্থানের বিজয়রথ থামল ৫৭ রানে হেরে (Praful Hinge)।

আগের মরশুমে টি-টোয়েন্টিতে অভিষেক হয় হিঙ্গের। আইপিএল-এ প্রথমবার খেলতে নামলেন তিনি। তাঁকে দলে নেয় SRH। তাঁর প্রথম তিন শিকার বৈভব সূর্যবংশী, লুহান দ্রে প্রিটোরিয়াস ও রিয়ান পরাগ। যেখানেই মোটামুটি খেলা থেকে ছিটকে যায় রাজস্থান। তিনি আইপিএল-এর ইতিহাসে প্রথম বোলার যিনি অভিষেকেই ম্যাচের প্রথম ওভারেই নিলেন তিনটে উইকেট।

আরও পড়ুন: Durgapur: তৃণমূল পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর
যে বৈভবকে সামলাতে বুমরা এবং বাকি বোলারদের হিমশিম খেতে হয়েছে সেই বিধ্বংসী ফর্মে থাকা ব্যাটার সূর্যবংশীকে ফেরালেন গোল্ডেন ডাকে। ওভারের চতুর্থ বলে ধ্রুব জুরেলকে। তিনিও খাতা খোলার আগে ফিরলেন সাজঘরে। নির্ধারিত ৪ ওভারে ৪ উইকেট নিয়ে ৩৪ রান দিলেন তিনি। কেরিয়ারের প্রথম আইপিএল ম্যাচই স্মরণীয় হয়ে থাকবে তাঁর কাছে।
২০০২ সালে ১৮ জানুয়ারিতে জন্মগ্রহণ করেন তিনি। তিনি অনূর্ধ্ব ১৯ দলের সদস্য ছিলেন। ২০২৪ সালে তিনি সুযোগ পান সিনিয়র দলে। এই পেসারকে আবিষ্কার করেন SRH-এর বোলিং কোচ বরুণ অ্যারন। তাঁর এই উত্থানের পিছনে রয়েছে বরুণ অ্যারনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ। এই মুহূর্তে এখন চর্চায় রয়েছেন প্রফুল, তবে এখন দেখার এই ফর্ম তিনি ধরে রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন কিনা (Praful Hinge)।


