Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আলিয়া ভাট ও রণবীর কাপুর চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করলেন অস্ট্রিয়ার অপূর্ব আল্পস পর্বতমালায়(Ranbir Alia)। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলিতে ধরা পড়েছে তাঁদের রোম্যান্টিক ও স্বপ্নময় মুহূর্ত। আবেগঘন পোস্টে আলিয়া লিখেছেন, “কখনও স্কিইং, কখনও হাঁটা… এভাবেই আমরা আমাদের জীবনের সুন্দর গল্প গড়ে তুলেছি।” সঙ্গে নিজের ছবি হাইওয়ের গান ‘মাহি ভে’-এর লাইনও উল্লেখ করেন তিনি।
মনোরম সৌন্দর্যের কোলে ছুটি (Ranbir Alia)
ছবির অ্যালবামে দেখা যায়, বরফে ঢাকা পাহাড়ের মাঝে স্কিইং করতে ব্যস্ত এই তারকা দম্পতি। ঠান্ডার মধ্যে গরম কফি ডেট, মোমবাতির আলোয় ডিনার এবং ছোট্ট মেয়ে রাহাকে নিয়ে স্থানীয় প্রাণীদের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত সব মিলিয়ে ছিল এক অনন্য অভিজ্ঞতা। তাঁরা ছিলেন আল্পসের ছোট্ট গ্রাম লেচে, যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য মন ছুঁয়ে যায়।
বিলাসবহুল ফার্নজিখট আল্পেন অ্যাপার্টমেন্টস (Ranbir Alia)
এই সফরে তাঁরা ছিলেন ‘ফার্নজিখট আল্পেন অ্যাপার্টমেন্টস’-এ। এখানে ৪৮ থেকে ১১৯ বর্গমিটার পর্যন্ত বিভিন্ন আকারের ১১টি অ্যাপার্টমেন্ট রয়েছে। কাঠের ফ্লোরিং, আধুনিক রান্নাঘর, নেসপ্রেসো কফি মেশিন, ডিশওয়াশার সব মিলিয়ে আরামদায়ক থাকার ব্যবস্থা। প্রতিটি অ্যাপার্টমেন্টে রয়েছে ব্যক্তিগত ফিনিশ সনা, যা ভ্রমণের অভিজ্ঞতা আরও বিশেষ করে তোলে।
আরও পড়ুন: Mayushi Search: ৬ বছর পেরিয়েও এখনও খোঁজ জারি FBI-এর: কোথায় মায়ুশি?
লাখ টাকার অ্যাপার্টমেন্ট (Ranbir Alia)
অতিথিরা এখানে স্কি পাস এবং ‘লেচ কার্ড’-এর সুবিধাও পেতে পারেন, যা স্থানীয় পরিবহন, কেবল কার ও বিভিন্ন ট্যুরে ছাড় দেয়। ২০২৬ সালে হাই সিজনে অ্যাপার্টমেন্টের প্রতি রাতের ভাড়া প্রায় ১.১৭ থেকে ১.৪৩ লাখ টাকা। তবে আলিয়া-রণবীর গিয়েছিলেন লো সিজনে, তখন খরচ ছিল প্রায় ৮৬ হাজার থেকে ৯৩ হাজার টাকার মধ্যে। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন এই দম্পতি। তাঁদের মেয়ে রাহা। বর্তমানে তাঁরা সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে ব্যস্ত।



