Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে আগের ম্যাচে জয় পেয়ে চনমনে চেন্নাই শিবির আর অন্যদিকে মরিয়া শাহরুখ খানের দল। টস জিতে বল করার সিদ্ধান্ত কলকাতার (CSK vs KKR)।
নাইট বাহিনীর সামনে বড় চ্যালেঞ্জ (CSK vs KKR)
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। চারটি ম্যাচে এক পয়েন্ট পেয়েছে কেকেআর আর সেটাও বৃষ্টির দৌলতে। পাঞ্জাবের বিরুদ্ধে এই ভেস্তে যাওয়া ম্যাচেও যে গতিতে উইকেট হারাচ্ছিল কলকাতা সেখানে সমর্থকরা সিঁদুরে মেঘ দেখা শুরু করে দিয়েছিলেন। অন্যদিকে চেন্নাই প্রথম তিন ম্যাচ হেরে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই শিবির। সেই ম্যাচে সঞ্জুর সেঞ্চুরিতে আরও চনমনে চেন্নাই শিবির (CSK vs KKR)।

চেন্নাইয়ের বিরুদ্ধে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন কেকেআর অধিনায়ক রাহানে। শ্রীলঙ্কান পেসার পাথিরানা খেলার ছাড়পত্র পাওয়ার পর আশা করা হচ্ছিল যে চেন্নাই ম্যাচে হয়ত দেখা যেতে পারে কিন্তু না এই ম্যাচে তিনি নেই। তবে কলকাতার চিন্তর কারণ বোলিং এবং ব্যাটিং দুই বিভাগ। তবে চোট সরিয়ে এই ম্যাচে দলে ফিরেছেন বরুণ চক্রবর্তী (CSK vs KKR)।

আরও পড়ুন: Tamluk: মুখ্যমন্ত্রীর সভার পরেই তমলুকে বিজেপির ভাঙন শুরু
টস জিতে রাহানে বলেন, ‘আমাদের দলে একটাই বদল হয়েছে। বরুণ চক্রবর্তী ফিট। নবদীপ সাইনির বদলে ও ঢুকেছে।’ এই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে টিম সেইফার্ট থাকলেও মনে হয় না তিনি সুযোগ পাবেন। তাঁর জায়গায় ফিন অ্যালেনকে খেলানোর সম্ভাবনাই বেশি বলে আশা করা যাচ্ছে।
এই ম্যাচেও দলে কোনও পরিবর্তন করেনি নাইট বাহিনী। তবে বারবার প্রশ্ন উঠছে একের পর এক মাসব্যর্থ হচ্ছেন গ্রিন কিন্তু কেন তারপরেও সেই গ্রীনের উপর এই কলকাতার অগাধ ভরসা? অন্যদিকে রাচীন রবীন্দ্ৰর মত প্লেয়ার বসে রয়েছেন ডাগ-আউটে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গিয়েছিল তাঁকে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে কিন্তু এরপরেও কলকাতা তাঁকে বসিয়ে রেখেছে। আবার এই চেন্নাইয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে এই নিউ জিল্যান্ড তারকার। নাইট শিবিরের এমন সিদ্ধান্ত বারবার হতবাক করেছে সমর্থকদেরও।


