Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে (Pakistan Power Cut) একদিকে আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে পাকিস্তান, অন্যদিকে দেশের ভিতরে তীব্র বিদ্যুৎ সংকটে নাজেহাল সাধারণ মানুষ। ইরান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে উদ্যোগী হলেও, নিজেদের ঘর সামলাতেই হিমশিম খেতে হচ্ছে ইসলামাবাদকে।
বিদ্যুৎ সংকট (Pakistan Power Cut)
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দেশে বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ (Pakistan Power Cut) আকার নিয়েছে। বহু এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলছে। কোথাও কোথাও দিনে প্রায় ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ নেই। শহরাঞ্চলেও পরিস্থিতি খুব একটা ভালো নয়-সেখানে নিয়মিত কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এর ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প উৎপাদনেও মারাত্মক প্রভাব পড়ছে।
এলএনজি সরবরাহে বড়সড় ধাক্কা (Pakistan Power Cut)
পাকিস্তানের জ্বালানি মন্ত্রকের তথ্য অনুযায়ী, এক সময় দেশের বিদ্যুতের ঘাটতি প্রায় ৪৫০০ মেগাওয়াটে পৌঁছয়, যা মোট চাহিদার প্রায় এক-চতুর্থাংশ। এই ঘাটতির অন্যতম কারণ হল এলএনজি সরবরাহে বড়সড় ধাক্কা। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে গ্যাস আমদানি বাধাগ্রস্ত হয়েছে।
গ্যাস সংগ্রহের চেষ্টা
বিশেষ করে, কাতার থেকে এলএনজি আমদানির উপর অনেকটাই নির্ভরশীল পাকিস্তান। কিন্তু সেখানে একটি বড় গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলার জেরে সরবরাহে ছেদ পড়েছে। ফলে বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহের চেষ্টা চলছে। তবে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম এতটাই বেশি যে তা কেনা পাকিস্তানের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: Save Bengal: মা-মাটি-মানুষের বাস্তব চিত্র আজ প্রশ্নের মুখে? দেবেন্দ্র ফডণবীস
অন্যদিকে, জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। শিল্পমহলের দাবি, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় উৎপাদন কমছে, যার সরাসরি প্রভাব পড়বে রপ্তানি ও অর্থনীতিতে। সব মিলিয়ে, আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও দেশের অভ্যন্তরীণ সংকট এখন পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ সংকট কাটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।


