Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নাইট শিবিরে এই মুহূর্তে ফর্মে আছেন কোন প্লেয়ার সেটাই এখন লাখ টাকার প্রশ্ন (KKR)। ফর্মের খরা কাটিয়ে কি ঘুরে দাঁড়াতে পারবে নাইটরা?
গুজরাটের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে কলকাতা? (KKR)
চেন্নাইকে টেবিলের শেষ থেকে সরিয়ে সেই জায়গা দখল করেছে কলকাতা নাইট রাইডার্স। ক্রমাগত হারই যেন এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে দলের কাছে। তবে র ভাগ্য লিখন হয়ে গিয়েছিল নিলাম টেবিলে। বলা যায় সেখানেই অনেকের থেকে পিছিয়ে পড়েছিল কেকেআর। বারবার দল বাছাই করার ক্ষেত্রে এমন ব্যর্থতা কেন সেটা নাইট ম্যানেজমেন্ট পর্যালোচনা করে দেখেছে কিনা সেটা তারাই জানে (KKR)।
এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি কলকাতা। তবে পয়েন্ট কিন্তু এক। কেন? সৌজন্যে বৃষ্টি। জয়ের মুখ কবে দেখবে সেটা বোধহয় এখন গম্ভীর জানেন। কারণ সমর্থকদের এখন একটাই দাবি যে গম্ভীরকে আবার ফেরানো হোক দলে। টোন সেটা দল ভাবছে কিনা কেউ জানেন না। এই অবস্থায় শুক্রবার রাহানেদের বিপক্ষ গুজরাট টাইটান্স। চার ম্যাচের মধ্যে তারা দুটি ম্যাচে জিতেছে আর দুটি ম্যাচে হেরেছে।

এই অবস্থায় প্রথম একাদশ নিয়ে অনেকবেশি ভাবনা চিন্তা করতে হবে নাইট ম্যানেজমেন্টকে। একদিকে গ্রিন সম্পূর্ণ ফ্লপ এখনও পর্যন্ত। রাহানেও তেমন কিছু করতে পারেননি। পেস বিভাগও ভরসা দিতে পারছে না। ব্যাটিং শুরুর দিকে কিছুটা ভাল হলেও পরের দিকে সেটাও আর বলার মত না। আবার রাচীন রবীন্দ্র এবং টিম সেইফার্ট বসে রয়েছেন সুযোগের অপেক্ষায়। এই অবস্থায় শোনা যাচ্ছে যে এই ম্যাচে কিছু বদল আনা হতে পারে দলে (KKR)।
আরও পড়ুন: Kalyan vs Modi: বাংলায় ওর মুখে তালা থাকে, ওকে কথা বলতে দিন: ভরা সংসদে কল্যাণকে বিদ্রুপ মোদির
গ্রিন সহ একাধিক ক্রিকেটার ফর্মের আশেপাশে নেই। ওপেনিংয়ে ফিন অ্যালেনের উপর ভরসা রাখলেও তিনি ভরসা জোগাতে পারেননি। ফলে তাঁরই জাতীয় দলের সতীর্থ টিম সেইফার্টকে খেলানো হতে পারে। একই সঙ্গে খেলানো হতে পারে আরেক কিউয়ি ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে তবে নাইটদের আবার বিশ্বাস নেই। অন্যদিকে, ২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্যামেরন গ্রিনকে নিয়ে আর বোধহয় বলার কিছু নেই। কিন্তু তাঁকে বসাবেন?
দলের সহ অধিনায়ক রিঙ্কু সিংও ফর্মের ধারেকাছে কেন এখনই রানের মধ্যে নেই। তাঁর বদলে অনামী সার্থক রঞ্জনকে খেলাতে পারে কেকেআর। অনুশীলনে ভাল খেলেছেন সার্থক। বড় শট খেলার ক্ষমতা রয়েছে সার্থকের। রোভম্যান পাওয়েলের সঙ্গে কাজে লাগতে পারে তাঁর জুটি (KKR)।


