Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাইশ গজে পারফরম্যান্সের (Virat Kohli) জন্য সর্বদা ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার শীর্ষে থাকেন কিং কোহলি। কিন্তু মাঠের বাইরে এক ছোট্ট সোশ্যাল মিডিয়ার ঘটনাকে ঘিরেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি। ইনস্টাগ্রামে একটি পুরনো পোস্টে তাঁর দেওয়া ‘লাইক’ ঘিরে মুহূর্তে তৈরি হয়েছে চর্চা, মিম এবং নানা ব্যাখ্যা।
ফলো না করেই লাইক! (Virat Kohli)
ঘটনাটি আপাতদৃষ্টিতে খুবই সাধারণ (Virat Kohli)। একটি পোস্টে লাইক করেছেন কোহলি, যেখানে দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার এক ইনফ্লুয়েন্সার এবং এক ফোটোগ্রাফারকে। কিন্তু এখানেই শুরু হয় জল্পনা। কারণ, ওই ইনফ্লুয়েন্সারকে তিনি ফলো করেন না। ফলে বিষয়টি নজরে আসতেই কয়েক মিনিটের মধ্যে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

অ্যালগরিদম তত্ত্ব (Virat Kohli)
এই ছোট্ট ঘটনাই দ্রুত ভাইরাল হয়ে যায়। কেউ প্রশ্ন তুলেছেন, কেউ আবার মজার ছলে নানা ব্যাখ্যা দিয়েছেন। খুব তাড়াতাড়ি বিষয়টি গুরুতর আলোচনা থেকে সরে গিয়ে হালকা হাস্যরসের জায়গা করে নেয়। এরপর সামনে আসে ‘অ্যালগরিদম’ তত্ত্ব। এর আগেও এমন একটি ঘটনার ব্যাখ্যায় কোহলি বলেছিলেন, এটি নাকি সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের কারণে হয়েছে। সেই পুরনো মন্তব্যই এবার মিমের মূল উপাদান হয়ে ওঠে। অনেকেই রসিকতা করে লিখেছেন, “আবার অ্যালগরিদম কাজ শুরু করেছে”, আবার কেউ বলেছেন নতুন ব্যাখ্যা আসতে পারে।

আরও পড়ুন: Priyanka Gandhi: চাণক্যের সঙ্গে শাহের কূটনীতির তুলনা, ভরা সংসদে ব্যঙ্গ প্রিয়াঙ্কার
সব মিলিয়ে, ঘটনাটি এখন এক ধরনের ‘রানিং জোক’-এ পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা এটিকে ঘিরে মজা করছেন এবং নতুন নতুন কনটেন্ট তৈরি করছেন। তবে এই সব কিছুর মাঝেও ক্রিকেট মাঠে কোহলির ছন্দে কোনও ভাটা পড়েনি। চলতি প্রতিযোগিতায় তিনি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন এবং দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।


