Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এখনও পর্যন্ত আইপিএল-এ পাঁচটি ম্যাচ খেলে নিয়েছে মুম্বই যার মধ্যে জিতেছে মাত্র একটি ম্যাচ (Jasprit Bumrah)।
বুমরার বলের ধার কি কমছে? (Jasprit Bumrah)
মুম্বইয়ের টানা হার তবে আরও চিন্তার কারণ বুমরার উইকেটহীনতা। মুম্বই ইন্ডিয়ান্সের হোক বা ভারতীয় দল, দুই জায়গায় বুমরা তারকা। কিন্তু চলতি আইপিএল-এ তিনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। নিজের চেনা বিধ্বংসী ছন্দে নেই তিনি। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে একটিও উইকেট নিতে পারেননি তিনি। এটাই বোধহয় তাঁর কেরিয়ারের দীর্ঘতম উইকেট খরা। তবে রান আটকাতেও এবার সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। আর সেটাই চিন্তার কারণহয়ে দাঁড়াচ্ছে দলের জন্য (Jasprit Bumrah)।
পাঞ্জাব, রাজস্থান, দিল্লি এবং কলকাতার বিরুদ্ধে বল করে বুমরা একটিও উইকেট নিতে পারেননি। এই পাঁচ ম্যাচে তিনি ১৬৪ রান দিয়েছেন তিনি এবং ইকোনোমি রেট ৮.৬৩। বুমরার মত বোলারদের কাছে উইকেট তুলে নেওয়ার প্রত্যাশা থাকে সব সময় বেশি। দল যখনই বিপদে পড়ে সেই সময়ই অধিনায়ক দ্বারস্থ হন বুমরার আর বুমরা দলের হয়ে কাঙ্খিত ফল নিয়ে আসেন কিন্তু এই আইপিএল-এই ঘটছে তার উল্টো চিত্র। এই মুহূর্তে মুম্বই পয়েন্ট টেবিলে নয় নম্বরে নেমে গিয়েছে।

বুমরার নাম শুনে আগে ব্যাটারদের মধ্যে যে নার্ভাসনেস কাজ করত সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না বরং ব্যাটাররা প্রথম থেকেই অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মক। তাঁরা শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করছেন এবং সফলও হচ্ছেন। যার কারণে উইকেট নেওয়ার ক্ষেত্রেও সেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে (Jasprit Bumrah)।
তবে মুম্বইয়ে ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে মানতে নারাজ যে বুমরার খারাপ ফর্ম চলছে। তাঁর মতে বুমরাকে একা দায়ী করলে হবে না, এই ব্যর্থতা গোটা বোলিং ইউনিটের। তিনি স্পষ্ট জানান, ‘আমি মনে করি বুমরা ভাল বল করছে। কিন্তু আমরা পাওয়ার প্লে-তে চাপ তৈরি করতে পারছি না। তাই প্রতিপক্ষ জানে, বুমরার বিরুদ্ধে বেশি ঝুঁকি নেওয়ার দরকার নেই। আমরা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছি, বুমরাও চেষ্টা করছে। কিন্তু দল হিসেবে আমরা আলাদা আলাদা পিচে সেই ধারটা দেখাতে পারিনি। এটা আমাদের ঠিক করতে হবে।’
আরও পড়ুন: Priyanka Gandhi: চাণক্যের সঙ্গে শাহের কূটনীতির তুলনা, ভরা সংসদে ব্যঙ্গ প্রিয়াঙ্কার
তিনি আরও বলেন, ‘একবার যদি ও উইকেট নেওয়া শুরু করে, তখন ওকে থামানো কঠিন হবে। আমরা ওর উপর ভরসা রাখছি। ও একা বোলার নয়, আমাদের দলে আরও ভাল বোলার আছে। সবাইকে একসঙ্গে দায়িত্ব নিতে হবে। দলে কিছু চোট ও অসুস্থতার সমস্যাও ছিল, তাই সেরা দল নামানো যায়নি। আশা করছি এখন সবাই নিয়মিত খেলতে পারবে (Jasprit Bumrah)।’


