Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার পর্যন্ত জানা গিয়েছিল প্রথম একাদশে না থাকলেও দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন জেমি ম্যাকলারেন (Mohun Bagan ISL)। তবে শেষ মুহূর্তে অস্বস্তি অনুভব করায় তাঁকে দলের সঙ্গে রাখা হয়নি। আপাতত কলকাতায় দু’দিন রিহ্যাব সারবেন তিনি। কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস পুরো মরশুমের কথা ভেবেই কোনো ঝুঁকি নিতে চাননি। সিদ্ধান্ত হয়েছে, দ্বিতীয় ম্যাচের আগে দিল্লিতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন ম্যাকলারেন। তবে তিনি না থাকলেও এই ম্যাচে মোহনবাগানের আক্রমণভাগের প্রধান ভরসা হতে চলেছেন স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, যিনি ইতিমধ্যেই শিল্ডে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন।

অনুপস্থিত দুই তারকা (Mohun Bagan ISL)
ম্যাকলারেন না গেলেও মাথায় সাতটি সেলাই থাকা সত্ত্বেও দলের সঙ্গে গুয়াহাটি উড়ে গিয়েছেন ডেজান দ্রাজিচ। অন্যদিকে, চোটের কারণে আশিস রাই এবং জ্বরের কারণে কিয়ান নাসিরি দলের সঙ্গে গুয়াহাটি যেতে পারেননি। সোমবার এই মরশুমের আইএসএলের নিজেদের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান।

নর্থইস্টের বিরুদ্ধে নতুন পরিকল্পনা (Mohun Bagan ISL)
চলতি মরসুমের ডুরান্ড কাপের সেমিফাইনালে শিলংয়ে টাইব্রেকারে এই নর্থইস্ট ইউনাইটেডকেই হারিয়েছিল মোহনবাগান। তবে ঘরের মাঠে গ্রুপ পর্বের ম্যাচটি ড্র হয়েছিল। যদিও কোচ দিলেমপেরিস মনে করছেন, আইএসএলের এই ম্যাচটি সম্পূর্ণ আলাদা হবে। তাঁর মতে, আগের ম্যাচগুলোর পরিস্থিতি ও দলের কম্বিনেশন সম্পূর্ণ ভিন্ন ছিল, আর এবার ৯০ মিনিটের মধ্যেই জয় ছিনিয়ে আনতে হবে। শিল্ড জয়ের আত্মবিশ্বাস এবং দারুণ ছন্দে থাকা দল নিয়ে পরপর দুটি অ্যাওয়ে ম্যাচের চাপ সামলাতে প্রস্তুত মেরিনার্সরা।

আরও পড়ুন: ISL Telecast: আইএসএল শুরুতেই সম্প্রচার বিভ্রাট, প্রথম ম্যাচই দেখা গেল না টিভিতে
মোহনবাগান কোচের প্রশংসা (Mohun Bagan ISL)
ম্যাচের আগে নর্থইস্ট কোচ পেদ্রো বেনিল প্রতিপক্ষ কোচ দিলেমপেরিসের ম্যাচ রিডিং ক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন (Mohun Bagan ISL)। তিনি জানান, বিপক্ষ কোচ ম্যাচের মধ্যে খেলার ধরন বদলে দিতে পটু এবং তাঁর হাতে একাধিক অভিজ্ঞ ফুটবলার রয়েছে। এই শক্তিশালী মোহনবাগান দলের মোকাবিলা করার জন্য তাঁর নিজের দলেও তিনটি ভিন্ন পরিকল্পনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নর্থইস্ট কোচ।



