Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে (Mamata Banerjee) ফের কল্যাণমূলক প্রকল্পকে হাতিয়ার করছে রাজ্যের শাসকদল। ২০২১ সালের নির্বাচনে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সাফল্য যে রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলেছিল, তা কার্যত স্বীকার করছেন রাজনৈতিক বিশ্লেষকরাই। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার নতুন উদ্যোগ ‘যুবসাথী’. এর লক্ষ্য সরাসরি রাজ্যের বেকার যুবসমাজ।
বঞ্চিত হবেন না কেউ (Mamata Banerjee)
এই প্রকল্পে আবেদনকারীদের প্রতি মাসে আর্থিক (Mamata Banerjee) সহায়তা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। সম্প্রতি কোচবিহারের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন-যুবসাথীতে আবেদন করা কেউ বঞ্চিত হবেন না। শুধু ভাতা নয়, চাকরির সুযোগ তৈরির ক্ষেত্রেও সরকার উদ্যোগ নেবে বলেই তাঁর দাবি। পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু থাকবে দীর্ঘদিন-এ কথাও পুনরায় উল্লেখ করেছেন তিনি।
ভোটব্যাঙ্ককে শক্তিশালী করার কৌশল (Mamata Banerjee)
২০২১ সালে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নিয়মিত আর্থিক সহায়তা সরাসরি তাঁদের হাতে পৌঁছনোর ফলে এই প্রকল্প তৃণমূলের ভোটব্যাঙ্ককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে মনে করা হয়। সেই সূত্র ধরেই এবার যুবকদের দিকে নজর ঘুরিয়েছে সরকার। কর্মসংস্থানের প্রতিশ্রুতি এবং মাসিক ভাতা-এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে যুব ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল নিয়েছে শাসকদল।
আরও পড়ুন: US Scientists Missing: নিখোঁজ ১০ বিজ্ঞানী, ব্যাখ্যা দিল হোয়াইট হাউস
সূত্রের খবর, ইতিমধ্যেই ‘যুবসাথী’ প্রকল্পে আবেদনকারীর সংখ্যা বিপুল-৮৪ লক্ষ ছাড়িয়ে তা এক কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। তবে এত বিপুল আবেদন যাচাই করতে গিয়ে প্রশাসনিক স্তরে কিছু জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে অফলাইনে বা ‘দুয়ারে সরকার’ শিবিরে জমা পড়া আবেদনগুলির তথ্য ডিজিটাল পোর্টালে আপলোড করতে গিয়ে দেরি হচ্ছে। এর ফলে অনেকের ভাতা আপাতত আটকে রয়েছে।


