Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার নেগেটিভে শুরু করেও পজিটিভে শেষ করল শেয়ার মার্কেট (Sensex and Nifty50)।
পজিটিভে শেষ করল দালাল স্ট্রিট (Sensex and Nifty50)
যুদ্ধের আবহে টালমাটাল ছিল শেয়ার মার্কেট। লগ্নিকারীদের কপালে ছিল চিন্তার ভাঁজ। তবে শেষ দুই সপ্তাহ বৃদ্ধির মুখ দেখল শেয়ার মার্কেট। গত সপ্তাহের পরে সাপ্তাহিক পারফরম্যান্সের বিৰিখে এই সপ্তাহেও পজিটিভে রইল দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স। এই সপ্তাহে সেনসেক্স এবং নিফটি৫০ বেড়েছে যথাক্রমে ১.২ এবং ১.৩ শতাংশ (Sensex and Nifty50)।
বৃহস্পতিবার এবং শুক্রবার ছবি পুরো উল্টো দেখা গেল। বৃহস্পতিবার পজিটিভে শুরু করে নেগেটিভে শেষ করে দুই সূচক আর শুক্রবার নেগেটিভে শুরু করে পজিটিভে শেষ করে দুই ইনডেক্স সুচ। শুক্রবার ডাউন স্টার্ট করেও বেশিক্ষণ লাল ছিল না গ্রাফ। অল্পক্ষণের মধ্যেই বৃদ্ধির মুখ দেখতে থাকে মার্কেট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুই সূচকও বাড়তে থাকে ধীরে ধীরে। এর ফলে স্বস্তিতে লগ্নিকারীরা।
শুক্রবার নিফটি৫০ শেষ ক্লোজিংয়ের থেকে ১৫৭ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ বেড়ে শেষ করেছে ২৪ হাজার ৩৫৩ পয়েন্টে। সেনসেক্স ৫০৫ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে রয়েছে ৭৯ হাজার ৪৯৩ পয়েন্টে (Sensex and Nifty50)।

দুই ইনডেক্স সূচকের পাশাপাশি ভাল পারফর্ম করেছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্স। এই দিন বৃদ্ধিহয়েছে এই দুই ইনডেক্সেরই। মিড ক্যাপ ১০০ ইনডেক্স বেড়েছে ১.২৭ শতাংশ এবং নিফটি স্মল ক্যাপ ১০০ ইনডেক্স বেড়েছে ১.৪৮ শতাংশ।
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে নিফটি-তে আইটি বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে। এফএমসিজি, ক্যাপিটাল মার্কেটে, এমএনসি-র মতো সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে ২ শতাংশের বেশি। এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস, ডিফেন্স, মিডিয়া, মেটালের মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট বেড়েছে ১ থেকে ২ শতাংশের মধ্যে।
আরও পড়ুন: Naka Checking: নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে
শুক্রবার বাজার পজিটিভ থাকার পিছনে বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। যার মধ্যে অন্যতম হল পশ্চিম এশিয়ার যুদ্ধ বন্ধের ইঙ্গিত। আশা বেড়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ হওয়ার খবরে। লেবাননের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ বিরতি আরও আশা জাগিয়েছে। যা মার্কেটের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


