Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার কথাও জানিয়েছে এই সংস্থার স্টক (Tata Group)।
সঙ্গে পাবেন লভ্যাংশ (Tata Group)
টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি সংস্থা ট্রেন্ট লিমিটেড। এই কোম্পানি মূলত জড়িত রিটেল ব্যবসার সঙ্গে। ওয়েস্টসাইড, জুডিও-র মত পরিচিত ব্র্যান্ডের পেরেন্ট কোম্পানি। সম্প্রতি এই সংস্থা বোনাস শেয়ার ইস্যুর কথা জাথেকে নিয়েছে। এর কারণে পাঁচ লক্ষেরও বেশি শেয়ারহোল্ডার বিনামূল্যে পাবেন এই সংস্থার শেয়ার। সংস্থার ইতিহাসে এই প্রথমবারের জন্য ইস্যু করা হবে বোনাস শেয়ার। টাটা গোষ্ঠীর এই স্টক থেকে পাঁচ লক্ষেরও বেশি শেয়ারহোল্ডার পাবেন লভ্যাংশ (Tata Group)।
এই সংস্থা জানিয়েছে ১:২ অনুপাতে বোনাস শেয়ার ইস্যুর কথা। অর্থাৎ সংস্থার প্রতি ২টি শেয়ার পিছু একটি করে বিনামূল্যে শেয়ার দেওয়া হবে। এই সংস্থার ১০০০ শেয়ার কেনা থাকলে ৫০০টি বোনাস পাওয়া যাবে। ইস্যু করা শেয়ারের ফেসভ্যালু ১ টাকা। টরেন্ট এই ধরণের ১৭ কোটি ৭৭ লক্ষ শেয়ার ইস্যু করবে।
এই সংস্থা ট্রেন্টের শেয়ার যাঁদের কাছে রয়েছে কেবল তাঁদেরকেই দেবে। তবে সংস্থার তরফে শেয়ারহোল্ডারদের এলিজিবিলিটি এবং বোনাস শেয়ার ইস্যু রেকর্ড ডেট-এর বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। পরে এর সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তবে ২১ জুনের মধ্যেই এই বন্টন প্রক্রিয়া শুরু হবে (Tata Group)।

এর পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে সংস্থার শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড বা লভ্যাংশ দেওয়া হবে। ট্রেন্ট তার শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি ৬ টাকা লভ্যাংশ দেবে। গত অর্থবর্ষের শেষ কোয়ার্টারে টাটা গোষ্ঠীর এই সংস্থার ফিনানশিয়াল রিপোর্ট বেশ স্ট্রং হয়েছে।
আরও পড়ুন: Murshidabad: ডোমকলের নরজপুরে ভোট দিতে গিয়েই মারধর
২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই সংস্থার ৪০০ কোটি টাকা প্রফিট হয়েছে। যা ২০২৫ সালের প্রথম ৩ মাসের থেকে ২৬ শতাংশ বেশি। এর সঙ্গে বেড়েছে সংস্থার রেভিনিউ, যা প্রায় ১৯ শতাংশ।
বুধবার সারাদিন ডাউন মার্কেটে থাকলেও সামান্য (০.৪৪) বেড়েছে এই সংস্থার শেয়ার দর। কিন্তু সাম্প্রতিক সময়ে অস্থিরতার মধ্যেও এই সংস্থার পারফরম্যান্স রয়েছে স্ট্রং এবং লগ্নিকারীদের মধ্যে এই নিয়ে আশা বাড়ছে। গত সপ্তাহে ট্রেন্টের শেয়ার দর বেড়েছে প্রায় ১১ শতাংশ (Tata Group)।


