Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আমেদাবাদের নেটে অনুশীলন করলেন রোহিত (Rohit Sharma)। তিনি নামবেন গুজরাট ম্যাচে?
রোহিতকে নিয়ে বাড়ছে জল্পনা (Rohit Sharma)
এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। একদিকে পরপর হার আর অন্যদিকে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন রোহিত। তবে এবার দলের জন্য এল স্বস্তির খবর। মুম্বইয়ের বোলিং কোচ পরশ মামব্রে জানিয়েছেন আমেদাবাদে রোহিত শর্মা ব্যাটিং শুরু করেছেন নেটে। চোট সরিয়ে ধীরে ধীরে মাঠে ফিরছেন হিটম্যান। তাঁর অনুশীলনের দিকে নজর রেখেছেন দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে এবং দলের মেডিক্যাল টিম (Rohit Sharma)।
চলতি আইপিএল-এর নিজেদের প্রথম ম্যাচে মুম্বই মুখোমুখি হয় কলকাতার আর সেই ম্যাচে দুরন্ত জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করে। সেই ম্যাচে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলেন রোহিত শর্মা। এরপর পরপর দুই ম্যাচ হেরে চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় বেঙ্গালুরুর। সেই ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান রোহিত। এরপরের দুই ম্যাচ তিনি খেলতে পারেননি দলের হয়ে।

পরশ মামব্রে বলেন, ‘রোহিত শর্মা আমেদাবাদে নেটে ব্যাটিং করছেন, এবং তাঁকে মেডিক্যাল টিম ও প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে নিয়মিত পর্যবেক্ষণ করছেন।’ মুম্বই দলের হয়ে ডি কক শেষ ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন কিন্তু ম্যাচ জেতা হয়নি হার্দিকদের। অন্যদিকে মুম্বই দলে ফেরার অপেক্ষায় রয়েছেন উইল জ্যাকস। গত মরশুমে ব্যাট ও বল হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ইংল্যান্ড দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল পারফর্ম করেন তিনি (Rohit Sharma)।
বোলিং কোচ কায়রন পোলার্ড বলেছেন, ‘উইল জ্যাকস খুব তাড়াতাড়ি দলে যোগ দেবে।’ পরশ মামব্রে-ও নিশ্চিত করেছেন যে, তিনি আমেদাবাদে ম্যাচের আগেই স্কোয়াডে ফিরতে পারেন তিনি। এতে দলের ব্যাটিং আরও শক্তিশালী হবে এবং মাঝের ওভারগুলোতে স্পিন অপশনও বাড়বে।
রবিবার রাজস্থানের বিরুদ্ধে কাঙ্খিত প্রথম জয় পেয়েছে নাইট বাহিনী। প্রথম জয়ের পর কলকাতার পয়েন্ট তিন। শাহরুখ খানের দল এই মুহূর্তে রয়েছেন ৯ নম্বরে। যার কারণে ১০ নম্বরে নেমে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সবথেকে বেশি প্রশ্নের মুখে মুম্বই দলের বোলাররা। বারবার গুরুত্বপূর্ণ সময়ে তাঁরা উইকেট নিতে অসফল হচ্ছেন আর জয়ের কাছাকাছি থাকলেও ম্যাচ হারতে হচ্ছে মুম্বইকে। এখন দেখার কলকাতার পর মুম্বইয়ের কামব্যাক হয় কিনা।
আরও পড়ুন: Vote Arrest: নির্বাচনী আবহে কমিশনের কড়া দাওয়াই: এক রাতে জালে শতাধিক দুষ্কৃতী
অন্যদিকে গুজরাটের অধিনায়ক শুভমন গিল রয়েছেন দুরন্ত ফর্মে। কলকাতার বিরুদ্ধে বলা যায় একা হাতে দলকে ম্যাচ জিতিয়েছেন তিনি। যার ফলে জাতীয় দলে নিজের ফেরার রাস্তার দিকে এক পা এক পা করে এগোচ্ছেন ভারতীয় দলের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক। এছাড়াও বাটলারও রয়েছেন ভাল ছন্দে। বোলিংয়ে রশিদ খান এবং সিরাজ। ফলে মুম্বইয়ের এই ম্যাচ একদমই কোনওভাবে সহজ হবে না (Rohit Sharma)।


