Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দুটো টি-টোয়েন্টি দল একই সঙ্গে খেলানোর ভাবনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (Shreyas Iyer)।
দলের নেতৃত্বে শ্রেয়স? (Shreyas Iyer)
এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে সবথেকে শক্তিশালী দল হিসেবে যে ভারত অন্যতম সেটা এখন বিশ্ব বন্ধিত। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপও এসেছে ভারতের দখলে। সেখানে দেখা গেছে সঞ্জু-বুমরার দাপট। তার আগে এশিয়া কাপেও এসেছে দাপুটে জয়। অনেকের মতেই ভারত এই মুহূর্তে এমন জায়গায় রয়েছে যে অনায়াসে দুটো দল একসঙ্গে খেলতে পারে (Shreyas Iyer)। তবে কি এবার সেই পথেই হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড? সেই দলের নেতৃত্ব দিতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে?
বর্তমান পরিস্থিতি তেমনই মিনিট দিচ্ছে। আইপিএল-এ এখনও পর্যন্ত পাঞ্জাব একমাত্র দল যারা অপরাজিত রয়েছে এখনও পর্যন্ত। একদিকে দল পরিচালনা এবং ব্যাট হাতে অবদান, এই দুইয়ের জন্য প্রসংশিত হচ্ছেন শ্রেয়স। সেই কারণেই বোর্ডের অন্দরমহলে শুরু হয়ে ভাবনাচিন্তা। দুটো টি-টোয়েন্টি দল গড়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাতে একইসঙ্গে দুটো প্রতিযোগিতামূলক দল গড়া যেতে পারে। চলতি বছরে বেশ কয়েকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট রয়েছে। এশিয়ান গেমসের সঙ্গে একই সময়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, ‘এশিয়ান গেমস এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-২০ সিরিজ একই সময় আছে। তাই আমাদের দুটো টি-২০ দল গড়তে হবে। তাই ৩০-৩৫ জনের ক্রিকেটারের পুল তৈরি করার কথা ভাবা হচ্ছে। যারা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে পারবে। আসন্ন আয়ারল্যান্ড সফরের জন্য বড় দল গড়া হবে। যা এশিয়ান গেমস পর্যন্ত চলবে (Shreyas Iyer)।’

২০২৮ অলিম্পিকেও অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট আর সেগুলো মাথায় রেখেই একই সঙ্গে ভারতের দুটো টি-টোয়েন্টি দল গঠন করার কথা ভাবছে বোর্ড। আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় বোর্ড চাইছে পূর্ণ শক্তির দল না নামিয়ে জুনিয়রদের সুযোগ দেওয়ার। সেখানে তাঁদের দক্ষতারও পরীক্ষা নেওয়া হবে। এশিয়ান গেমসের কথা মাথায় রেখে এই পরিকল্পনা। এছাড়াও সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে এখনও সূচি নির্ধারিত হয়নি। সেখানে সুযোগ দেওয়া হতে পারে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়েসওয়াল, প্রিয়াংস আর্য, অঙ্গকৃষ রঘুবংশী। এদের পাশাপাশি নজরে রয়েছেন রজত পতিদার এবং আয়ুশ বাদোনি।
আরও পড়ুন: Dev-Manoj Tiwari: আকাশপথে হঠাৎ সাক্ষাৎ! ভোটের মাঝে দেব ও মনোজ তিওয়ারি-এর
এর পাশাপাশি অলরাউন্ডার হিসেবে নজর করেছেন শশাঙ্ক সিং এবং অনুকূল রায়। বোলারদের মধ্যে নজরে রয়েছেন বি বিষ্ণোই, খলিল আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণ, অশোক শর্মা এবং কার্তিক ত্যাগী। উইকেটকিপার হিসেবে নজরে রয়েছেন ধ্রুব জুরেল। এই দলকে নেতৃত্ব দিতে পারেন শ্রেয়স আইয়ার। এখন দেখার ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেয় (Shreyas Iyer)।


